হোম > বিশ্ব > আমেরিকা

ইরান হামলার সংবাদ কভারেজ নিয়ে মার্কিন গণমাধ্যমে ট্রাম্পের ক্ষোভ

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে সংবাদ প্রচারের জন্য দেশটির বিভিন্ন গণমাধ্যমের সমালোচনা করেছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একাধিক পোস্টে তিনি বিশেষভাবে সিএনএনসহ অন্যান্য সংবাদমাধ্যমকে নিশানা করেন।

ট্রাম্প লিখেছেন, ‘অপারেশন মিডনাইট হ্যামার ছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর সম্পূর্ণ ধ্বংস। ফলে সেগুলো পুনরুদ্ধার করা দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া হবে।’

তিনি আরও বলেন, ‘ভুয়া সংবাদমাধ্যম সিএনএন এবং অন্যান্য দুর্নীতিগ্রস্ত মিডিয়া আমাদের সাহসী পাইলটদের প্রাপ্য কৃতিত্ব দিতে ব্যর্থ হচ্ছে। তারা সব সময়ই খাটো করে দেখানোর চেষ্টা করে।’

এর কয়েক ঘণ্টা আগে ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘বড় ব্যবধানে জিতছে’। তবে নিউইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল এবং ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এমন চিত্র তুলে ধরা হচ্ছে, যেন যুক্তরাষ্ট্র পিছিয়ে আছে।

তিনি আরও অভিযোগ করেন, ‘শত্রুরা বিভ্রান্ত হচ্ছে, কারণ তারা এসব একই ধরনের মিডিয়া রিপোর্ট দেখছে। আমেরিকাবিরোধী ভুয়া সংবাদমাধ্যম ইরানের জয়ের পক্ষে কাজ করছে, কিন্তু তা কখনোই ঘটবে না, কারণ আমি দায়িত্বে আছি।

সূত্র: আলজাজিরা

এসআর

কাতারের উপহার দেওয়া বিলাসবহুল বিমান উন্মোচন করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র নয়, ইরান হতাশার মধ্যে রয়েছে: ট্রাম্প

ট্রাম্পের মন্তব্যে বিস্মিত মেলোনি, দিলেন কড়া জবাব

স্বর্ণের দামে বড় পতন

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, আতঙ্কে দিগ্বিদিক ছুটলেন পথচারীরা

সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় তেহরানের অর্থনৈতিক জয়

এরদোয়ানকে খুশি করতেই ন্যাটো সম্মেলনে যাচ্ছেন ট্রাম্প

শর্ত না মানলে ইরানের বিরুদ্ধে আবারো নৌ-অবরোধ: হেগসেথ

ইরানের সঙ্গে চুক্তির সমালোচকদের ‘নির্বোধ’ বললেন ট্রাম্প