হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে উদ্বিগ্ন ইসরাইল

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইসরাইলি রাজনৈতিক মহলে যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে উদ্বেগ বাড়ছে বলে জানিয়েছে দেশটির সবচেয়ে প্রাচীন ও প্রভাবশালী সংবাদমাধ্যম হারেৎজ। তাদের আশঙ্কা, চুক্তিটি বাস্তবায়িত হলে তেহরানের ওপর ওয়াশিংটনের চাপ প্রয়োগের সক্ষমতা কমে যেতে পারে। খবর মিডল ইস্ট আইয়ের

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সূত্রগুলোর প্রধান উদ্বেগের একটি হলো—সম্ভাব্য সমঝোতার ফলে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অপসারণ বা এর মাত্রা উল্লেখযোগ্যভাবে কমানোর দাবি বাস্তবায়ন কঠিন হয়ে পড়তে পারে।

একজন ইসরাইলি সূত্র হারেৎজকে জানিয়েছেন, আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের পুরো প্রক্রিয়ায় ইসরাইলের প্রভাব ছিল সীমিত। ফলে চূড়ান্ত চুক্তির বিভিন্ন শর্ত নির্ধারণে তেল আবিবের ভূমিকা প্রত্যাশার তুলনায় কম ছিল বলে ধারণা করা হচ্ছে।

ওই সূত্র আরও বলেন, সম্ভাব্য চূড়ান্ত চুক্তি ইসরাইলের বৃহত্তর কৌশলগত লক্ষ্যগুলো কতটা পূরণ করবে, তা এখনো স্পষ্ট নয়। বিশেষ করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর বিধিনিষেধ এবং হিজবুল্লাহর সঙ্গে তেহরানের সম্পর্ক কীভাবে মোকাবিলা করা হবে, সে বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

ফলে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার সম্ভাবনা যতই জোরালো হোক না কেন, ইসরাইলের নিরাপত্তা ও আঞ্চলিক কৌশলগত স্বার্থের প্রশ্নে উদ্বেগ পুরোপুরি কাটেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অকল্পনীয় সাদাসিধা জীবন মাস্কের, বাস করেন ক্ষুদ্র বাসায়

রোববারই চুক্তি, দাবি ট্রাম্পের; সতর্ক বার্তা তেহরানের

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে স্বাগত পাকিস্তান ও সৌদি আরবের

চুক্তি আসন্ন, তবে ট্রাম্পকে ‘জন্মদিনের উপহার’ দিবে না ইরান

ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ইরান চুক্তির প্রতি সমর্থন জানালেন স্টারমার

১১০ বছর আগে বিশ্ব পেয়েছিল প্রথম বিলিয়নিয়ার, কে তিনি?

প্রথম উৎক্ষেপণ থেকে স্টারশিপ মেগারকেট : স্পেসএক্স-এর ইতিহাসের ৫ মাইলফলক

মার্কিন হামলায় ‘ট্রেন দে আরাগুয়া’র কুখ্যাত গ্যাং লিডারকে হত্যা

ইরানি নারী অধিকারকর্মীকে মধ্য আফ্রিকায় পাঠাল যুক্তরাষ্ট্র

ইরান শুধু চুক্তি স্বাক্ষর করলেই অর্থ পাবে না: মার্কিন ভাইস প্রেসিডেন্ট