হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রে আজও বাতিল ৪ হাজার ফ্লাইট, বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা

আমার দেশ অনলাইন

ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের ভোগান্তি। ছবি: সংগৃহীত

বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বিমান চলাচল। রোববারও বাতিল হয়েছে চার হাজারের বেশি ফ্লাইট। অপেক্ষা করতে করতে বিমানবন্দেরের টার্মিনালের মেঝেতেই ঘুমিয়েছেন যাত্রীরা। তবে রোববার রাত থেকে বিমান পরিষেবা ফের স্বাভাবিক হতে পারে বলে আশা করছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

ওয়াশিংটনের দাবি, এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণেই এই বিভ্রাট। ঘটনার সূত্রপাত হয়েছিল শুক্রবার। কিন্তু ৪৮ ঘণ্টা কেটে গেলেও স্বাভাবিক হয়নি পরিষেবা। শনিবারও বাতিল হয়েছে ৬ হাজার ১৫০টির বেশি ফ্লাইট। ফ্লাইট অ্যাওয়ারের তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত ৪ হাজার ২১৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিলম্ব হয়েছে ৩ হাজার ৫৪১টি ফ্লাইট।

বিমানবন্দরগুলোতে আটকে পড়েছেন হাজার হাজার যাত্রী। সেখানে তিল ধারণের জায়গা নেই। আটলান্টা বিমানবন্দরের সামনে দীর্ঘ লাইন দেখা গেছে। বহু যাত্রী আটকা পড়েছেন নিউ ইয়র্কের জন কেনেডি বিমানবন্দরে। গা ঘেঁষাঘেঁষি করে টার্মিনালের মেঝেতেই শুয়ে রয়েছেন অধিকাংশ যাত্রী। মায়ামি, লস অ্যাঞ্জেলেস, ডালাস, সিয়াটল বিমানবন্দরেও একই চিত্র। এমন পরিস্থিতির জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছেন এফএএর প্রধান ব্রায়ান বেডফোর্ড। তিনি জানান, রোববার রাতের আগে বিমান পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই।

আরএ

আলাস্কার গভর্নর নির্বাচিত ৩৭ বছরের জোনাথন, ২৮ বছর পর ডেমোক্র্যাটদের জয়

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

যুক্তরাষ্ট্রের সমর্থন হারাচ্ছে ইসরাইল, কয়েক দশকের সম্পর্কে ফাটল

আন্তর্জাতিক আইন ক্ষমতাধরদের স্বার্থ রক্ষার হাতিয়ার: রুবিও

যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে চরম বিশৃঙ্খলা, বিপাকে ১৫ লাখের বেশি যাত্রী

যুক্তরাষ্ট্রে হামে মৃত্যু বেড়ে ১০

ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র, পুরোপুরি স্বাভাবিক হবে কবে

সৌদি আরব ভেঙে পড়ছে, দাবি ট্রাম্পের

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার