হোম > বিশ্ব > আমেরিকা

মোগল ঐতিহ্যে পশ্চিমা দখলদারি, তাজমহল নেকলেস ঘিরে নতুন বিতর্ক

আমার দেশ অনলাইন

ছবি: টিআরটি ওয়ার্ল্ড।

হলিউড অভিনেত্রী মারগট রবি সম্প্রতি একটি ঐতিহাসিক মোগল আমলের হীরা-খচিত নেকলেস পরে প্রকাশ্যে আসার পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ‘উদারিং হাইটস’ চলচ্চিত্রের প্রিমিয়ারে তিনি যে নেকলেসটি পরেন, সেটি মূলত প্রায় চার শতাব্দী পুরোনো মোগল সাম্রাজ্যের ঐতিহ্যবাহী অলংকার, যা ‘তাজমহল’ নেকলেস নামে পরিচিত।

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, নেকলেসটি সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রী সম্রাজ্ঞী নূর জাহানের জন্য তৈরি করান। ফারসি ভাষায় খোদাই করা ছিল— ‘ভালোবাসা চিরন্তন’। পরবর্তীতে এই অলংকারটি সম্রাজ্ঞী মুমতাজ-ই-মহলের কাছে হস্তান্তর করা হয়। ১৬৩১ সালে মুমতাজ-ই-মহলের মৃত্যুর পর তার স্মৃতিতেই নির্মিত হয় তাজমাহল, আর সেই ঐতিহাসিক স্মৃতির সঙ্গে জড়িয়ে যায় নেকলেসটির নাম।

ছবিতে দেখা যায়, সোনার চেইনে ঝুলন্ত হৃদয়-আকৃতির এই নেকলেসে রয়েছে প্রায় ১০০ ক্যারেট হীরা। একসময় এটি প্রয়াত হলিউড তারকা এলিজাবেথ টেইলরের মালিকানায় ছিল। পরে ১৯৭১ সালে ফরাসি জুয়েলারি প্রতিষ্ঠান কার্টিয়ার রহস্যজনকভাবে নেকলেসটি অধিগ্রহণ করে এবং এর আসল রেশমি সুতো বদলে সোনা ও রুবি বসানো চেইন সংযোজন করে।

পশ্চিমা বিলাসবহুল ফ্যাশনের অংশ হিসেবে এই নেকলেস ব্যবহারের মাধ্যমে মোগল মুসলিম ঐতিহ্যকে তার ঐতিহাসিক ও উপমহাদেশীয় প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। সমালোচকরা বলছেন, এটি এক ধরনের সাংস্কৃতিক হোয়াইট ওয়াশিং, যেখানে উপনিবেশিক ইতিহাস ও মুসলিম শাসনামলের অবদানকে আড়াল করা হচ্ছে।

এই বিতর্ক আরো তীব্র হয়েছে কারণ ‘উদারিং হাইটস’ চলচ্চিত্রটিও আগে থেকেই সমালোচিত— উপন্যাসের প্রধান চরিত্র হিথক্লিফের ‘জিপসি’ ও ‘লাস্কার’ পরিচয়কে হোয়াইট ওয়াশিং করার অভিযোগ উঠেছে। মারগট রবির নেকলেস পরা সেই সমালোচনাকে নতুন মাত্রা দিয়েছে বলে মনে করছেন অনেকে।

‘আন্দোলনে যাওয়ার আগে ছেলে ফোন করে বলেছিল, আব্বু দোয়া কর’

সীতাকুণ্ডে জাল দলিলে জমি দখলের চেষ্টা, গ্রেপ্তার ৪

বন্যায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্র, শূন্যে নেমেছে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি

গ্যাস সংকটে জনজীবন বিপর্যস্ত, দুর্দশায় সিএনজি চালকরা

পলাশবাড়ীতে বাস-মাইক্রো মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

ফ্যাসিস্টরা মিডিয়ার ওপর নগ্ন হস্তক্ষেপ করেও রক্ষা পায়নি: ভোলায় তথ্যমন্ত্রী

‘হারপিক এনে দেন, আমি ক্লিন করব’ কুমেক পরিচালককে কৃষিমন্ত্রী

পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাজনৈতিক উত্তেজনা বাড়ার শঙ্কা

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে হঠাৎ বিপদ সংকেত, জরুরি অবতরণ

টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে বিআরটি উড়ালসড়ক অবরোধ