হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রে মহাসড়কে বিধ্বস্ত বিমান, নিহত ১

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ভারতের টেক্সাসের লারেডোর এক মহাসড়কে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। পুলিশ জানিয়েছে, বিমানটিতে ছয়জন আরোহী ছিলেন। এদের মধ্যে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

লারেডো পুলিশ বিভাগের তদন্তকারী হোসে বায়েজা বলেন, মহাসড়কে থাকা যানবাহনের আরোহীদের মধ্যে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে মহাসড়কের উভয় দিকের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

তিনি বলেন, মহাসড়কে বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে এবং অবতরণের সময় একটি চলন্ত গাড়িকে ধাক্কা দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি সড়কের একটি ব্যারিয়ারের সঙ্গে ধাক্কা খেয়ে কাত হয়ে পড়ে আছে এবং এতে আগুন জ্বলছে।

সূত্র: আসারক আল-আসওয়াত

আরএ

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন

বাংলাদেশ-চীন সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা: মাহদী আমিন

যে হাতে লাশ উদ্ধারের কথা, সেই হাতেই খুলে নিল মৃত নারীর কানের দুল!

আজকের বিশ্ব: নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৫৪৭

দুমকিতে যুবদলের আনন্দ মিছিলে হামলা, আহত ৫

বাঁশখালীতে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড

সেনাবাহিনীর মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতায় ২৪ ডিভিশনের বাজিমাত

নেপালে ভয়াবহ বন্যায় নিখোঁজ প্রায় ২ হাজার

বিএনপি ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে: সারজিস আলম

নেপালের ভয়াবহ বন্যার আগাম পূর্বাভাস দেওয়া কঠিন ছিল