হোম > বিশ্ব > আমেরিকা

ইরানের হামলার আশঙ্কা, ঘাঁটি থেকে তড়িঘড়ি করে বিমান সরাল যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) মিলডেনহল ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সামরিক বিমান। ছবি: সংগৃহীত

ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটি থেকে বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) মিলডেনহল ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সামরিক বিমানগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ইরানের পক্ষ থেকে আসা হুমকি সাধারণ ধরনের, নাকি নির্দিষ্ট কোনো স্থাপনা বা লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে—তা খতিয়ে দেখছেন মার্কিন কর্মকর্তারা।

ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে দুটি জ্বালানি সরবরাহকারী ট্যাংকার বিমান জার্মানিতে সরিয়ে নেওয়া হয়। এরপর দিনের বিভিন্ন সময়ে আরও কয়েকটি ট্যাংকার ও সামরিক বিমান জার্মানি এবং অন্যান্য সামরিক ঘাঁটিতে স্থানান্তর করা হয়। ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এসব তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, পরিচালনাগত প্রয়োজনের অংশ হিসেবে নিয়মিতই বিভিন্ন ঘাঁটির মধ্যে সামরিক বিমান স্থানান্তর করা হয়ে থাকে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রও এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে চাননি। তিনি বলেন, অন্য দেশের সামরিক কর্মকাণ্ড নিয়ে যুক্তরাজ্য সাধারণত কোনো বক্তব্য দেয় না। তবে পরিচালনাগত প্রয়োজন অনুযায়ী বিমান ও অন্যান্য সামরিক সরঞ্জাম নিয়মিত এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হয়।

এর আগে গত মাসেও যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে সব বোমারু বিমান সরিয়ে নিয়েছিল মার্কিন বিমানবাহিনী। ওই ঘাঁটিতে সম্ভাব্য সন্ত্রাসী হামলার পরিকল্পনা নিয়ে তদন্তের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার সময় ঘাঁটিটি ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র।

এদিকে যুক্তরাজ্যের কর্মকর্তারা দাবি করেছেন, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী ব্রিটেনসহ কয়েকটি দেশে অগ্নিসংযোগ ও অন্যান্য হামলা চালিয়েছে। এসব হামলার অনেকগুলোর লক্ষ্য ছিল ইহুদি সম্প্রদায়। মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করাই ছিল হামলাকারীদের উদ্দেশ্য বলে দাবি তাদের।

মধ্যপ্রাচ্যে সংঘাত অব্যাহত থাকলে যুক্তরাজ্যে হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তুর সংখ্যা আরো বাড়তে পারে বলেও এর আগে সতর্ক করেছিলেন দেশটির কর্মকর্তারা।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

এআরবি

নিজের বিরুদ্ধে ওঠা অভিশংসন উদ্যোগকে ‘প্রহসন’ বললেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ট্রাম্পের কাছে আটক অভিবাসীদের মুক্তি চেয়েছেন মামদানি

ব্রাজিলে ফ্যাসিবাদের উত্থান যেভাবে ঠেকালেন লুলা

পাশ্চাত্য সভ্যতা ইসলামের কাছে ঋণী: বারাক ওবামা

রাজনীতিতে আসার অনুপ্রেরণা কার থেকে পেয়েছেন আল-সাইয়েদ

আল-সাইয়েদ প্রেসিডেন্ট পদে প্রার্থী হোকÑদাবি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের

আল-সাইয়েদকে নিয়ে যা বললেন জন এফ কেনেডির নাতি

ইসরাইলকে মার্কিন সামরিক সহায়তা দেওয়া বন্ধের দাবি আল-সাইয়েদের সমর্থকদের

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পেছনে তিন কারণ জানালেন ট্রাম্প

মামদানির আমলে নিউইয়র্কে ১৭ বছরের মধ্যে অপরাধ সবচেয়ে কম