হোম > বিশ্ব > আমেরিকা

অর্ধেকের বেশি আমেরিকানের আর্থিক অবস্থা খারাপ: জরিপ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও বেশি মানুষ মনে করছেন তাদের আর্থিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। মঙ্গলবার প্রকাশিত গ্যালাপের এক জরিপে এই তথ্য উঠে এসেছে। খবর আনাদোলুর।

জরিপ অনুযায়ী, ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের মানুষের আর্থিক পরিস্থিতি ‘ঐতিহাসিকভাবে খারাপ’ অবস্থায় পৌঁছেছে। বর্তমানে ৫৫% মানুষ বলছেন তাদের আর্থিক পরিস্থিতি অবনতির দিকে, যা গত বছরে ছিল ৫৩% এবং ২০২৪ সালের ৪৭% থেকে বৃদ্ধি পেয়েছে।

এটি টানা পঞ্চম বছর, যখন বেশি সংখ্যক আমেরিকান তাদের আর্থিক অবস্থার অবনতি দেখছেন। এর আগে শুধুমাত্র ২০০৭-২০০৯ সালের বৈশ্বিক মন্দার সময় এমন পরিস্থিতি দেখা গিয়েছিল।

জরিপে আরো জানা যায়, ৬২% মানুষ অবসরের জন্য পর্যাপ্ত সঞ্চয় নিয়ে উদ্বিগ্ন। ৬০% আশঙ্কা করছেন গুরুতর অসুস্থতা বা দুর্ঘটনার ক্ষেত্রে চিকিৎসা খরচ বহন করতে পারবেন না। এছাড়া ৫৪% মানুষ বিনিয়োগের ফলাফল এবং জীবনযাত্রার মান ধরে রাখার বিষয়ে চিন্তিত।

অন্যদিকে, প্রায় অর্ধেক মানুষ নিয়মিত স্বাস্থ্যসেবা ব্যয় নিয়ে উদ্বিগ্ন। ৪১% মাসিক বিল পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন এবং ৪০% উচ্চশিক্ষার খরচ নিয়ে চিন্তিত।

গ্যালাপ জানিয়েছে, সামগ্রিকভাবে মূল্যস্ফীতি, জ্বালানি, বাসস্থান ও স্বাস্থ্যসেবার খরচ—এসবই মানুষের প্রধান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি কলেজ খরচ, পরিবহন ব্যয় এবং শিশু পরিচর্যার খরচও উল্লেখযোগ্য চাপ তৈরি করছে।

জরিপে আরো বলা হয়, সাম্প্রতিক ভোক্তা মূল্য বৃদ্ধির কারণে প্রায় ৫৫% মানুষ আর্থিক সংকটে পড়েছেন। এছাড়া তেল ও গ্যাসের দাম বৃদ্ধিকে ১৩% মানুষ উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছেন, যা এক বছর আগের তুলনায় ১০ শতাংশ পয়েন্ট বেশি।

এমএমআর

বিশ্ববাজারে ইতিবাচক প্রভাবের দাবি করলেন ট্রাম্প

ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তি প্রকাশ, কী আছে তাতে

ইরানে ফের বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প

ইরানকে ঘুষ দিয়েছিলেন ওবামা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মহাসড়কে বিধ্বস্ত বিমান, নিহত ১

ভেনেজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল

ইরানের সঙ্গে হওয়া চুক্তি গণমাধ্যমে পাঠ করে শোনানো হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভয়াবহ সহিংসতা, অর্ধশতাধিক গ্রেপ্তার

সহিংসতায় বিপর্যস্ত হাইতিতে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

আমি পাশে না থাকলে ইসরাইলের কোনো অস্তিত্ব থাকত না: ট্রাম্প