হোম > বিশ্ব > আমেরিকা

তেহরানের দাবি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের ‘কোনো বিকল্প নেই’

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

আমার দেশ অনলাইন

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালায়ি-নিক বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে তেহরানের দাবি মেনে নেওয়া ছাড়া আর কোনো পথ নেই। একই সঙ্গে তিনি ইরানের অধিকার স্বীকার করার আহ্বান জানান।

রেজা তালায়ি-নিক বলেন, “ট্রাম্পের কাছে ইরানি জনগণের দাবি মেনে নেওয়া এবং আমাদের দেশের অধিকার স্বীকৃতি দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।”

তিনি দাবি করেন, চলমান সংঘাতে তথাকথিত “আমেরিকান-জায়নবাদী শত্রুর” জন্য একমাত্র পথ হলো যুদ্ধ ও কূটনীতি—উভয় ক্ষেত্রেই ইরানের দাবি মেনে নেওয়া।

ইরানি এই কর্মকর্তা আরও বলেন, “যদি শত্রুপক্ষ ইরানি জনগণের ন্যায্য দাবি না মেনে নেয়, তাহলে ট্রাম্প ও জায়নবাদী শত্রুর ওপর আরও বড় মূল্য এবং ধারাবাহিক পরাজয় চাপিয়ে দেওয়া হবে।”

রেজা তালায়ি-নিক অভিযোগ করেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থকে উপেক্ষা করছেন এবং ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থানের কারণে ওয়াশিংটন আরও গভীরভাবে “যুদ্ধের কাদায়” জড়িয়ে পড়বে।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের টানাপোড়েনের মধ্যে তেহরানের পক্ষ থেকে এ ধরনের কড়া বক্তব্য সামনে এলো।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এসআর

৭২ বছর বয়সে স্নাতক পাস করলেন ৮ নাতি-নাতনির দাদি

কানাডা থেকে আলাদা হতে ১৯ অক্টোবর আলবার্টায় গণভোট

ইরান যুদ্ধের খরচ ২৫ গুণ উঠে এসেছে ভেনেজুয়েলার তেল থেকেই : ট্রাম্প

ইরান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের পদত্যাগ

ইরান যুদ্ধে আত্মসমর্পণই ট্রাম্পের শেষ পরিণতি

হরমুজ চালুতে ‘প্ল্যান বি’র কথা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করল যুক্তরাষ্ট্র

কিউবাকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি বললেন রুবিও

নিষেধাজ্ঞা তুলে নিলেও ফ্রান্সেসকা আলবানিজের বিষয়ে অবস্থান বদলায়নি যুক্তরাষ্ট্র

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ রিপার ড্রোন ধ্বংস