হোম > বিশ্ব > আমেরিকা

মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন। এর মধ্যেই শনিবার ফ্লোরিডায় আগাম ভোট দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোট দেওয়ার পর তিনি জানিয়েছেন, ব্যালটে থাকা সব রিপাবলিকান প্রার্থীকে তিনি ভোট দিয়েছেন। পরে জর্জিয়ায় নির্বাচনি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প পাম বিচ কাউন্টির সুপারভাইজার অব ইলেকশনস কার্যালয়ে গিয়ে ভোট দেন। দলীয় প্রার্থীদেরই ভোট দিয়েছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘অবশ্যই, পুরোপুরি।’

আলাস্কায় যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনের ফল নিয়ে নিজের প্রশাসনের সম্ভাব্য আইনি পদক্ষেপের বিষয়েও সাফাই গেয়েছেন ট্রাম্প। রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভান পরাজিত হলে নির্বাচনের ফলের প্রত্যয়ন চ্যালেঞ্জ করে মামলা করার পরিকল্পনা রয়েছে তার প্রশাসনের। অভিযোগ, ব্যালটে প্রায় একই নামের আরেক প্রার্থী থাকায় ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘হয়তো আমাকে এটি শেষ করতে হবে। অথবা তারা কোনো চুক্তিতে আসতে পারে। তবে আমি নিশ্চিত নই। যেভাবেই হোক, জয় আমাদেরই হবে।’

অন্যদিকে, ইউক্রেন সফরের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে মেলানিয়া ট্রাম্প বলেন, ‘দেখা যাক।’ এর আগে, মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার সুযোগ করে দিতে ওলেশকি শহরে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন ফার্স্ট লেডি-এমন দাবি করা হয়।

সূত্র: আনাদোলু

আরএ

যুক্তরাষ্ট্রে মুহাম্মদ ও মরিয়ম নামের জনপ্রিয়তা বাড়ছে

নিউইয়র্কের ক্যাথলিক গির্জায় যাজকদের যৌন নিপীড়নের শিকার ১৩০০ জন

ট্রাম্পকে ‘নিষ্ঠুর ও দুর্নীতিবাজ’ আখ্যা দিয়ে ভোট না দেওয়ার আহ্বান জানালেন বারাক ওবামা

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক আদালত: প্রসিকিউটর

১৫ বছর বয়সে পুরো কুরআন পড়েছেন চেলসি ক্লিনটন, বাবাকেও পড়তে বলেছেন

সূরা আল-হুজুরাতের ১৩ নম্বর আয়াত উল্লেখ করে যা বললেন বিল ক্লিনটন

কেন ইলহান ওমরের নাম নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প

কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে প্রথম ১০০ ঘণ্টায় ট্রাম্পের নীতি বদলাতে চান ডেমোক্র্যাটরা

ইরানে নতুন হামলার ইঙ্গিত মার্কিন রাষ্ট্রদূতের, ট্রাম্পের দাবি কিছুই জানেন না

যুক্তরাষ্ট্র কি আসলেই ধনী দেশ, কার জন্য কতটা সমৃদ্ধ