হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রেকে আধিপত্যবাদী ও একতরফা কর্তৃত্ব প্রতিষ্ঠার মনোভাব বাদ দিতে হবে: ইরান

আমার দেশ অনলাইন

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। েছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ওয়াশিংটনের ‘অবজ্ঞাসূচক ও একতরফা কর্তৃত্ব প্রতিষ্ঠার মনোভাব’ প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে এবং আন্তর্জাতিক আইন মেনে সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, বাঘাই যুক্তরাষ্ট্রের আচরণের সমালোচনা করে বলেন, ওয়াশিংটন অন্য দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সমতার নীতি অনুসরণ করে না। বরং নিজেদের অবস্থান থেকে অন্যদের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করে।

তিনি বলেন, রাষ্ট্রগুলোর পারস্পরিক সমতা এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার আন্তর্জাতিক আইনের গুরুত্বপূর্ণ নীতি। কিন্তু যুক্তরাষ্ট্র শুধু ইরানের ক্ষেত্রেই নয়, অন্যান্য দেশের সঙ্গেও আচরণের সময় এসব নীতি লঙ্ঘন করে। এ প্রসঙ্গে ফিলিস্তিন, কিউবা ও ভেনেজুয়েলার নাম উল্লেখ করেন ইরানের এই মুখপাত্র।

বাঘাইয়ের বক্তব্য অনুযায়ী, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো দেশ অন্য দেশের ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দিতে পারে না। বরং পারস্পরিক সম্মান, সমতা ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতেই রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়া উচিত।

সূত্র: আল জাজিরা

এআরবি

যুক্তরাষ্ট্রের দুই প্রধান দলের প্রতীক কেন গাধা ও হাতি

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অর্থনীতি কোন পথে

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্প, জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় হলে অভিশংসনের মুখে পড়তে পারেন পিট হেগসেথ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ভোটকেন্দ্রে লাইনে জড়ো হচ্ছে ভোটাররা

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটার উপস্থিতির হার কেমন

মার্কিন ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল মধ্যবর্তী নির্বাচনে ব্যয় হতে পারে কত ডলার

‘যুক্তরাষ্ট্র শয়তানের আবাসস্থল’Ñঅন্যের বক্তব্যে জড়িয়ে সাইয়েদকে ফাঁসানোর চেষ্টা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচন: জনমত জরিপে এগিয়ে রয়েছেন আল-সাইয়েদ