হোম > বিশ্ব > আমেরিকা

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, আতঙ্কে দিগ্বিদিক ছুটলেন পথচারীরা

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন পর্যটক ও পথচারীরা। এসময় তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াতে শুরু করেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

নিউ ইয়র্ক পুলিশ বিভাগের তথ্য অনুসারে, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৩ টা ৪০ মিনিটের দিকে ওয়েস্ট ৪৪তম ও ৪৫তম রাস্তার মধ্যবর্তী ব্রডওয়ের কাছে এই গুলির ঘটনা ঘটে।

ঘটনার কিছুক্ষণ আগেই এনবিএ চ্যাম্পিয়ন নিউইয়র্ক নিক্সের বিজয় উদযাপন উপলক্ষে আয়োজিত প্যারেডে লোয়ার ম্যানহাটনের সড়কগুলো জনসমাগমে ভরে উঠেছিল। কর্মকর্তারা জানান, অনুষ্ঠানটি ঘিরে প্রায় ১০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল।

নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানায়, বিশ্বকাপ উপলক্ষে টাইমস স্কয়ারে স্বাভাবিকের চেয়ে বেশি জনসমাগম ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গুলির শব্দ পাওয়া মাত্র টাইমস স্কয়ারে থাকা লোকজন আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে ছুটতে শুরু করেন। পর্যটক ও আশপাশের লোকজনকে আশ্রয় খুঁজতে হুড়োহুড়ি করতে দেখা যায়।

নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, এ ঘটনায় একজন আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গুলি চালানোর কিছুক্ষণ পরেই পুলিশ সন্দেহভাজনদের ধাওয়া করে। একজন অপ্রাপ্তবয়স্ক সন্দেহভাজনকে গ্রেপ্তার এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

সূত্র: নিউজ-১৮

আরএ

সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় তেহরানের অর্থনৈতিক জয়

এরদোয়ানকে খুশি করতেই ন্যাটো সম্মেলনে যাচ্ছেন ট্রাম্প

শর্ত না মানলে ইরানের বিরুদ্ধে আবারো নৌ-অবরোধ: হেগসেথ

ইরানের সঙ্গে চুক্তির সমালোচকদের ‘নির্বোধ’ বললেন ট্রাম্প

ওয়াশিংটনের পক্ষ থেকে বড় প্রতিশ্রুতি ইরানকে

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ তথ্য দেখতে চান মার্কিন আইন প্রণেতারা

ফাঁকা করা হলো ফ্লোরিডার বিতর্কিত অ্যালিগেটর বন্দিশালা

বিশ্ববাজারে ইতিবাচক প্রভাবের দাবি করলেন ট্রাম্প

ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তি প্রকাশ, কে বেশি সুবিধা পেল