হোম > বিশ্ব > আমেরিকা

ট্রাম্প প্রশাসন ছাড়ছেন শ্রমমন্ত্রী লরি শাভেজ-ডিরেমার

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রী লরি শাভেজ-ডিরেমার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সোমবার দেওয়া এক বার্তায় তিনি জানান, দায়িত্বে থাকার সময় শেষ হলেও তিনি আমেরিকান শ্রমিকদের জন্য কাজ চালিয়ে যাবেন এবং বেসরকারি খাতে ফিরে যাবেন।

তার পদত্যাগ নিয়ে কয়েক সপ্তাহ ধরেই জল্পনা চলছিল। এর আগে স্বল্প সময়ের ব্যবধানে ট্রাম্প প্রশাসন থেকে সরিয়ে দেওয়া হয় ক্রিস্টি নোয়েম এবং পাম বন্ডিকে। সাম্প্রতিক সময়ে মন্ত্রিসভায় নারীদের পদে ঘন ঘন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিয়াং এক বিবৃতিতে শাভেজ-ডিরেমারের কাজের প্রশংসা করেন এবং তার দায়িত্ব পালনের সময়কে “অসাধারণ” বলে উল্লেখ করেন।

তবে তার মেয়াদকালজুড়ে একাধিক বিতর্ক সামনে আসে। অভিযোগ ওঠে, তিনি, তার সহযোগীরা এবং পরিবারের সদস্যরা নিয়মিতভাবে তরুণ নারী কর্মীদের ব্যক্তিগত বার্তা ও অনুরোধ পাঠাতেন। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সফরের সময় কর্মীদের দিয়ে ব্যক্তিগত প্রয়োজন মেটানোর জন্য বার্তা পাঠানো হতো।

এছাড়া তার স্বামী ও বাবার বিরুদ্ধেও তরুণ নারী কর্মীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত যোগাযোগের অভিযোগ ওঠে। এ নিয়ে তদন্ত শুরু হলে তার দপ্তরের চারজন কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়, যার মধ্যে তার সাবেক চিফ অব স্টাফ ও ডেপুটি চিফ অব স্টাফও ছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়, অন্তত তিনজন কর্মী বৈরী কর্মপরিবেশের অভিযোগে সিভিল রাইটস অভিযোগ দায়ের করেছেন।

যদিও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগে শাভেজ-ডিরেমার ব্যক্তিগতভাবে সরাসরি জড়িত—এমন প্রমাণ পাওয়া যায়নি, তবুও এসব বিতর্ক তার ওপর চাপ তৈরি করে।

তার পদত্যাগের পর ডেপুটি শ্রমমন্ত্রী কিথ সন্ডারলিং ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন বলে জানানো হয়েছে। স্থায়ীভাবে কে এই পদে আসবেন, তা এখনো স্পষ্ট নয়।

তথ্যসূত্র: এএফপি

এসআর

তোমরা নিজেদের দেশেও ফিরতে পারবে না

এবার হরমুজ প্রণালি দখলের হুমকি দিলেন ট্রাম্প

শান্তি ও সমৃদ্ধিতে ইরান-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে: ভ্যান্স

নেতানিয়াহুকে নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন ভ্যান্স

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ খ্যাত মার্কিন অভিনেতা এস্পোসিতো

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির আরও বিস্তারিত জানালেন ইরানের প্রেসিডেন্ট

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

বলিভিয়ায় জরুরি অবস্থা জারি, বিক্ষোভ দমনে সেনা মোতায়েন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডে পৌঁছাল ইরানের প্রতিনিধিদল