হোম > বিশ্ব > আমেরিকা

কলম্বিয়ার মহাসড়কে বোমা হামলায় ২১ নিহত, আহত ৫৬

আমার দেশ অনলাইন

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি মহাসড়কে শক্তিশালী বোমা হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। দেশটির সরকার সোমবার (২৭ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপি জানায়, কোকেন পাচারকারী একটি বিদ্রোহী গোষ্ঠীর এই হামলা গত কয়েক দশকের মধ্যে বেসামরিক নাগরিকদের ওপর অন্যতম ভয়াবহ আক্রমণ হিসেবে বিবেচিত হচ্ছে।

নিরাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী, কালি ও পোপায়ান শহরকে সংযুক্তকারী প্রধান সড়কে বিস্ফোরণটি ঘটে। এতে সড়কে বড় গর্তের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলেই ২১ জনের মৃত্যু হয়। এছাড়া অন্তত ৫৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কমপক্ষে ১৫ জন নারী রয়েছেন।

কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেড্রো সানচেজ এটিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় গেরিলা হামলাগুলোর একটি বলে উল্লেখ করেছেন।

দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো হামলার জন্য ‘ইভান মরডিস্কো’র নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছেন। তিনি জানান, মরডিস্কো মূলত সাবেক ফার্ক বিদ্রোহী সংগঠনের একটি বিচ্ছিন্ন অংশের নেতা।

উল্লেখ্য, ২০১৬ সালে ফার্ক শান্তিচুক্তির মাধ্যমে অস্ত্র সমর্পণ করলেও এর কিছু অংশ চুক্তির বাইরে থেকে গিয়ে সহিংসতা অব্যাহত রাখে।

আগামী ৩১ মে কলম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে সাম্প্রতিক সময়ে গেরিলা হামলা ও নাশকতা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, শুধু গত সপ্তাহান্তেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অন্তত ৩১টি হামলার ঘটনা ঘটেছে।

বিশ্লেষকদের মতে, ২০০৩ সালে বোগোতার নাইটক্লাবে বোমা হামলার পর এটিই বেসামরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ আক্রমণ। আসন্ন নির্বাচনের আগে এ ঘটনা দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এসআর

ভারতে মুসলিমদের নিশানা করে গাড়ি-জমির ধর্মভিত্তিক তথ্য চাইছে কমিশন: ওয়াইসি

পেন্টাগনের শীর্ষ সামরিক কর্মকর্তারা ছাঁটাইয়ের ঝুঁকিতে

সিলিকন ভ্যালির যৌন শিকারির তালিকা ফাঁস, মুখ খুললেই চাকরি হারানোর ঝুঁকি

মার্কিন নৌবাহিনীর জন্য ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করবে বোয়িং

তেলের দাম খুব দ্রুতই কমবে: ট্রাম্প

ক্যালিফোর্নিয়ায় নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

২০০ বছরের ইতিহাসে প্রথম নারী বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে মার্কিন অঙ্গরাজ্য টেনেসি

সবচেয়ে বড় ইস্পাত কারখানা নির্মাণের ঘোষণা ট্রাম্পের

ইরানকে ছাড় দেওয়ার প্রস্তাবের কথা অস্বীকার ট্রাম্পের

মেক্সিকোতে উপকূলীয় এলাকায় বন্যা, বিদ্যুৎ সরবরাহ বন্ধ