হোম > বিশ্ব > আমেরিকা

আটককৃত ট্যাঙ্কারের দুই রাশিয়ান নাবিককে মুক্তি দিল যুক্তরাষ্ট্র

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

মার্কিন কোস্টগার্ড কর্তৃক আটককৃত তেল ট্যাঙ্কার মারিনেরা। ছবি: রয়টার্স।

উত্তর আটলান্টিক মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে আটক একটি ট্যাঙ্কারের দুই রাশিয়ান ক্রু সদস্যকে মুক্তি দেওয়া হয়েছে। তারা রাশিয়ায় বাড়ি ফিরছেন বলে জানিয়েছে মস্কো।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তিকে বলেন, ‘দুই রাশিয়ান নাবিককে মুক্তি দেওয়া হয়েছে এবং তারা রাশিয়ায় নিজ বাড়িতে ফিরছেন।’ তবে ট্যাঙ্কারটির বাকি ক্রুদের ভাগ্য এখনও স্পষ্ট নয়।

মার্কিন কর্তৃপক্ষ এই মাসের শুরুতে রাশিয়ান পতাকাবাহী ট্যাঙ্কারটি আটক করে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এটি ভেনেজুয়েলা, রাশিয়া এবং ইরানের মতো দেশ থেকে তেল বহনকারী একটি ‘ছায়া বহরের’ অংশ, যা মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে জানিয়েছে, ট্যাঙ্কারের ক্রুদের বিরুদ্ধে মামলা হতে পারে। তবে রাশিয়া বলেছে, এটি ‘স্পষ্টতই অগ্রহণযোগ্য’ হবে। একইসঙ্গে ওয়াশিংটনের বিরুদ্ধে উত্তেজনা উস্কে দেওয়া এবং আন্তর্জাতিক জাহাজ চলাচলকে হুমকির মুখে ফেলার অভিযোগ করেছে মস্কো।

এর আগে রাশিয়া এই মাসের শুরুতে ঘোষণা করেছিল, যুক্তরাষ্ট্র দুই রাশিয়ান ক্রু সদস্যকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু গত সপ্তাহে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, সিদ্ধান্তটি তখনও কার্যকর হয়নি।

রিপোর্ট অনুযায়ী, ভেনেজুয়েলার উপকূলের কাছে তাড়া করার পর রাশিয়ান নৌবাহিনীর পাহারায় থাকা ট্যাঙ্কারটি আটক করে যুক্তরাষ্ট্র। পরে ভেনেজুয়েলার বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র যাতে এটি দখল করতে না পারে, সেজন্য ট্যাঙ্কারটিকে রাশিয়ার এখতিয়ারে আনতে নতুন পতাকা ও নতুন নাম দেওয়া হয়েছিল।

জেনসেনকে পুনর্বহালে ট্রাম্পের লাভ প্রায় ২০০ কোটি টাকা

যুক্তরাষ্ট্রে হামে মৃত্যু বাড়ছে

কংগ্রেসে বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ট্রাম্পকে কতটা চাপে ফেলতে পারবে ডেমোক্র্যাটরা

এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে জেনসেন হুয়াংকে পুনর্বহাল

শেয়ারবাজারে দরপতনের জন্য ডেমোক্র্যাটদের দুষলেন ট্রাম্প

সামনে কঠিন সময় দেখছেন ট্রাম্প

নববর্ষের পর ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

আদালতের আদেশ উপেক্ষা করে বিশাল পরিমাণ বিস্ফোরক ধ্বংসের পরিকল্পনা মার্কিন সেনাবাহিনীর

ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধে আইন করার প্রতিশ্রুতি জেফ্রিসের

ফুটবল খেলতে গিয়ে আহত নিউ ইয়র্ক সিটি মেয়র মামদানি