হোম > বিশ্ব > আমেরিকা

হরমুজ প্রণালি নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ, নৌচলাচলের স্বাধীনতা বজায় রাখার আহ্বান

আমার দেশ অনলাইন

জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস হরমুজ প্রণালিতে চলমান বিধিনিষেধ ও সামুদ্রিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার মুখপাত্র স্টেফান দুজারিক জানান, কৌশলগত এই জলপথের পরিস্থিতি নিয়ে গত ৪৮ ঘণ্টায় ‘অনেক কার্যক্রম ও বিভ্রান্তি’ দেখা গেছে।

মুখপাত্র বলেন, মহাসচিব স্পষ্টভাবে জোর দিয়েছেন যে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌচলাচলের স্বাধীনতা ও অধিকার সব পক্ষকে অবশ্যই সম্মান করতে হবে। একই সঙ্গে তিনি সাম্প্রতিক সামুদ্রিক ঘটনার ওপর উদ্বেগ প্রকাশ করেছেন। খবর আলজাজিরার।

জাতিসংঘ আরও জানিয়েছে, তারা আবারও তাদের অবস্থান পুনর্ব্যক্ত করছে যে কোনো সামরিক উদ্দেশ্যই বেসামরিক অবকাঠামোর ব্যাপক ধ্বংস বা বেসামরিক জনগণের ওপর ইচ্ছাকৃত কষ্ট চাপিয়ে দেওয়ার যৌক্তিকতা দিতে পারে না।

দুজারিক বলেন, বৈশ্বিক সরবরাহব্যবস্থায় ইতিমধ্যে প্রভাব পড়তে শুরু করেছে। বিশ্বের প্রায় ১০ থেকে ১২ শতাংশ সার সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে, ফলে ইউরিয়া ও সারের দাম বেড়েছে। একই সঙ্গে তেলের দামও বেড়েছে।

তিনি আরও বলেন, এই পরিস্থিতি জাতিসংঘের বিভিন্ন সংস্থার পরিকল্পনা ও কেনাকাটার সক্ষমতার ওপরও প্রভাব ফেলছে, যা মানবিক সহায়তা কার্যক্রমকে জটিল করে তুলছে।

এসআর

সুলভ মূল্যে ওষুধ পৌঁছাতে সরকারের হস্তক্ষেপ চায় বাপি

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৪০ জন গ্রেপ্তার

জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হবে নোয়াখালী: এমপি শাহজাহান

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বরিশালে মা-শিশু উৎসবে স্বাস্থ্যসচেতনতার বার্তা

ঢাবিতে বাংলা শেখায় আগ্রহ বাড়ছে চীনা শিক্ষার্থীদের

থানা কম্পাউন্ডে আহত ৮ গরু জবাই, স্বাস্থ্য পরীক্ষা নিয়ে প্রশ্ন

কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ দুই ভারতীয় আটক