হোম > বিশ্ব > আমেরিকা

ট্রাম্পকে সতর্ক করলেন ডেমোক্র্যাটরা

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা সতর্ক করে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আইনগত কর্তৃত্ব মেনে চলতে হবে। তারা উল্লেখ করেছেন, ট্রাম্পের উচিত কংগ্রেসের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করা।

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা চলার প্রেক্ষাপটে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা রয়েছে। তাই ডেমোক্র্যাটরা ট্রাম্পকে কংগ্রেসের অনুমতি ছাড়া কোনো সামরিক পদক্ষেপ না নিতে সতর্ক করেছেন।

ফ্লোরিডা থেকে ডেমোক্র্যাট প্রতিনিধি ডেবি ওয়াসারম্যান শুলটজ বলেন, ট্রাম্পকে কংগ্রেসের সঙ্গে পরামর্শ করে স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে, কেন ইরান যুক্তরাষ্ট্রের জন্য হুমকি এবং কেন সামরিক পদক্ষেপ জরুরি। তিনি আরও উল্লেখ করেন, সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ২০০৩ সালে ইরাক আক্রমণ করার আগে কংগ্রেসের অনুমতি নিয়েছিলেন।

সিনেটের নেতা চাক শুমার বলেছেন, ট্রাম্প প্রশাসন এখনো ইরান আক্রমণের উদ্দেশ্য ও কারণ পরিষ্কার করেনি এবং কংগ্রেসের অনুমতি চায়নি। তিনি উল্লেখ করেন, কংগ্রেস একমাত্র কর্তৃপক্ষ, যা যুদ্ধ ঘোষণা করতে পারে এবং যুদ্ধের জন্য আইনগত ক্ষমতা প্রয়োগ করা প্রয়োজন।

এদিকে, মার্কিন সেন্ট্রাল আর্মড সার্ভিসেস কমিটির সদস্য জ্যাক রিড সতর্ক করে বলেছেন, ইরানকে আক্রমণ করা বর্তমানে কৌশলগত ভুল হবে। তিনি এর অনিয়ন্ত্রিত পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন, যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু তা শেষ করা অনেক কঠিন।

এসআর

লস অ্যাঞ্জেলেস ও সান দিয়েগো নিয়ে ট্রাম্পের বক্তব্য ‘অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন’

প্রচারণার পোস্টার ঠিক করতে গিয়ে ধর্ষণের শিকার মার্কিন কংগ্রেস প্রার্থী

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার প্রমাণ সংরক্ষণে আদালতের নির্দেশ

ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের মামলা

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন বিধিনিষেধ

ওবামার সঙ্গে নির্বাচনি সমাবেশ, তীব্র সমালোচনার মুখে এল-সাইদ

গাজায় সংঘটিত গণহত্যা ও যুদ্ধাপরাধে যুক্তরাষ্ট্রও সম্পৃক্ত

যুদ্ধজাহাজ নির্মাণে নতুন কারখানা তৈরির ঘোষণা ট্রাম্পের

বিদেশিদের কাছে জমি বিক্রির বিরুদ্ধে আর্জেন্টিনায় বিক্ষোভ

মেক্সিকো উপসাগরে ঘূর্ণিঝড় ও হারিকেনের আশঙ্কা