যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ নির্বাচনে ১৬টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি চারটি, ডেমোক্র্যাটরা ১২টি আসনে জয় পেয়েছে। বুধবার সিএনএন এ তথ্য জানিয়েছে।
প্রতিনিধি পরিষদে আসন আছে ৪৩৫টি। কোনো দলকে সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে অন্তত ২১৮টি আসনে জয় পেতে হবে। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান পার্টি মাত্র পাঁচটি আসনের ব্যবধানে সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। সাধারণত ব্যবধান এমন আসনেই হয়ে থাকে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্যে অন্তত ৯টি অঙ্গরাজ্যের ফলাফল আসা শুরু হয়েছে। কিছু অঙ্গরাজ্যে এখনো ভোটগ্রহণ চলছে। সেগুলোর ফল পেতে আরো কয়েক ঘণ্টা সময় লাগবে।