হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডে পৌঁছাল ইরানের প্রতিনিধিদল

আমার দেশ অনলাইন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরের ধারাবাহিকতায় ২১ জুন সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।

চুক্তি নিয়ে আলোচনা করতে সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধের লক্ষ্যেই দুই দেশের মধ্যে এই সমঝোতা আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা এক প্রতিবেদনে তেহরানের প্রতিনিধিদলের সুইজারল্যান্ডে পৌঁছানোর খবরটি নিশ্চিত করেছে।

শনিবার রাতে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইরানি প্রতিনিধিদলের পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা সুইজারল্যান্ডে ইরানি প্রতিনিধিদলের আগমনকে স্বাগত জানাই।’ মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের অংশ হিসেবেই এই আলোচনার আয়োজন করা হয়েছে।

এই বৈঠককে কেন্দ্র করে এরই মধ্যে বুর্গেনস্টক রিসোর্টে বিভিন্ন দেশের কূটনীতিকদের অংশগ্রহণে একটি প্রস্তুতিমূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সুইজারল্যান্ডের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটিএস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের কারিগরি প্রতিনিধিদলের পাশাপাশি মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তানের প্রতিনিধিরা এই প্রস্তুতিমূলক আলোচনায় যোগ দিয়েছেন।-এএফপি

এমই

ট্রাম্পকে কাতারের উপহার দেওয়া বিমান ঘিরে তীব্র বিতর্ক, সমালোচনার ঝড়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়নে গোপন আলোচনা চলছে: সুইজারল্যান্ড

কাতারের উপহার দেওয়া বিলাসবহুল বিমান উন্মোচন করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র নয়, ইরান হতাশার মধ্যে রয়েছে: ট্রাম্প

ট্রাম্পের মন্তব্যে বিস্মিত মেলোনি, দিলেন কড়া জবাব

স্বর্ণের দামে বড় পতন

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, আতঙ্কে দিগ্বিদিক ছুটলেন পথচারীরা

সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় তেহরানের অর্থনৈতিক জয়

এরদোয়ানকে খুশি করতেই ন্যাটো সম্মেলনে যাচ্ছেন ট্রাম্প