হোম > বিশ্ব > আমেরিকা

হরমুজ প্রণালি নিয়ে সতর্ক থাকার আহ্বান আইএমও মহাসচিবের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালি উন্মুক্ত থাকার বিষয়ে ইরানের দাবির পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ নৌপরিবহণ শিল্পকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। খবর বিবিসির।

বিবিসির নিউজআওয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে অনুষ্ঠানে ডোমিঙ্গেজ বলেন, ‘যেকোনো অগ্রগতি অবশ্যই স্বাগত, তবে বর্তমানে যে তথ্যগুলো ঘুরে বেড়াচ্ছে, সেগুলো আমি এখনো যাচাই করছি।’

তিনি জানান, সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো প্রায় ২০ হাজার নাবিক এবং প্রায় ২ হাজার জাহাজ এখনো আটকে রয়েছে।

ডোমিঙ্গেজ বলেন, ‘আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবার শুরু হলে তা যেন নিরাপদভাবে হয়।’

তিনি আরো বলেন, এই মুহূর্তে তার কাছে কোনো নির্দিষ্ট নিরাপত্তা নিশ্চয়তা নেই। তাই পরিস্থিতি আরো পরিষ্কার না হওয়া পর্যন্ত শিপিং শিল্পকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

এমএমআর

ভারী বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

খাল থেকে ‘কুমির’ নয়, আসে কাঁড়ি কাঁড়ি ডলার

কুমিল্লা সার্কিট হাউসে কক্ষজুড়ে উইপোকা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন বাড়ছে রোগীর চাপ

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

বাঁশখালীর মিষ্টি পানের চাহিদা বাড়ছে বিদেশে

তেজগাঁওয়ে রেলওয়ের পাঁচ একর জমি আবার অবৈধ দখলে

সুন্দরবনের দুয়ার খুললেও জীবিকা অর্জনে যেতে পারছেন না বনজীবীরা

‘কম খাইয়াও তো চলতে পারতাছি না’