হোম > বিশ্ব > আমেরিকা

ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধে আইন করার প্রতিশ্রুতি জেফ্রিসের

আমার দেশ অনলাইন

হাকিম জেফ্রিস। ছবি: সংগৃহীত

নতুন কংগ্রেসের প্রথম ১০০ দিনের মধ্যেই অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতা রোধে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন ডেমোক্রেটিক নেতা হাকিম জেফ্রিস। ইসরাইলপন্থি হাকিম জেফ্রিস আগামী বছর প্রতিনিধি পরিষদের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে পারেন।

দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জেফ্রিস বলেন, ‘ওয়েস্ট ব্যাংক সেটলার ভায়োলেন্স প্রোটেকশন অ্যান্ড প্রিভেনশন অ্যাক্ট’ নতুন কংগ্রেসের শুরুর দিকের আইন প্রণয়নের অগ্রাধিকারগুলোর মধ্যে থাকা উচিত। তিনি জানান, পশ্চিম তীরে ইসরাইলের সহিংস বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।

প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটিক ককাসের সদস্যদের কাছ থেকে এ বিলের প্রতি জোরালো সমর্থন পাওয়া যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর নেমে আসা বিপর্যয়কে ‘অগ্রহণযোগ্য ও আমেরিকান মূল্যবোধের পরিপন্থি’ বলে অভিহিত করেন জেফ্রিস। একই সঙ্গে তিনি মানবিক সহায়তা, চিকিৎসাসেবা, আবাসন সহায়তা এবং বিশুদ্ধ পানি ও নির্মল বাতাস নিশ্চিত করার সুযোগ বাড়ানোর আহ্বান জানান।

ইসরাইলের কাছে অস্ত্র বিক্রিতে বিধিনিষেধ আরোপ এবং বসতি সম্প্রসারণের বিরুদ্ধে বৃহত্তর নিষেধাজ্ঞার প্রস্তাবসংবলিত ‘ব্লক দ্য বম্বস’ ও ‘স্টপ দ্য সেটেলমেন্টস’ বিলের প্রতি তার সমর্থন রয়েছে কি না, জানতে চাইলে জেফ্রিস বলেন, এ বিষয়ে তিনি এখনো কোনো অবস্থান নেননি।

আঞ্চলিক সংঘাতে ব্যবহৃত হয় এমন মার্কিন অস্ত্র রপ্তানি বন্ধের দাবির বিষয়ে তিনি বলেন, বর্তমান নীতি ‘টেকসই নয়’ এবং এতে পরিবর্তন আনা প্রয়োজন।

এদিকে, প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার হিসেবে হাকিম জেফ্রিসকে প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে ডেমোক্র্যাটদের উদ্দেশে করা একটি পিটিশনে ১০ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন।

গত মাসে প্রকাশিত ইকোনমিস্ট/ইউগভের এক জনমত জরিপে দেখা যায়, নিবন্ধিত ভোটারদের মধ্যে জেফ্রিসের প্রতি সমর্থনের হার মাত্র ২৬ শতাংশ।

সমালোচকদের মতে, তার জনপ্রিয়তা কমে যাওয়ার অন্যতম কারণ ইসরাইলের প্রতি তার জোরালো সমর্থন। ইসরাইলপন্থি লবিং সংগঠন আমেরিকান ইসরিইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (এআইপ্যাক) তার নির্বাচনি প্রচারাভিযানে অর্থায়ন করে।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

ফুটবল খেলতে গিয়ে আহত নিউ ইয়র্ক সিটি মেয়র মামদানি

ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান ট্রাম্প

মুসলিম জনসংখ্যা বাড়ার শঙ্কায় মার্কিনিদের বেশি সন্তান নেওয়ার আহ্বান

রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের পরিকল্পনা মামদানির

যুক্তরাষ্ট্র অভিমুখে অভিবাসন-প্রত্যাশীদের ঢল, ওয়াশিংটনের হুঁশিয়ারি

আন্তর্জাতিক অপরাধ আদালতকে অকার্যকর করার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের আহ্বান ডেমোক্র্যাটদের

৫৪ বছরের মধ্যেই খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠতা হারাবে যুক্তরাষ্ট্র

‘চীন নিয়ে নেবে’, বিদেশে ডেটা সেন্টার নির্মাণ না করতে হুঁশিয়ারি ট্রাম্পের

অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সম্ভাবনা, নতুন ওষুধে কমছে টিউমার