হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক: অচলাবস্থা নয়, তবে অগ্রগতিও নেই

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক আলোচনা শেষ হয়েছে কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই। ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও এখনো কোনো চুক্তি হয়নি, তবে আলোচনাও ভেঙে পড়েনি—এমনটাই জানা গেছে সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, তাদের পক্ষ থেকে একটি “সেরা ও চূড়ান্ত প্রস্তাব” দেওয়া হয়েছে, যা নিয়ে এখন ইরানের প্রতিক্রিয়ার অপেক্ষা চলছে। প্রায় পাঁচ দফা আলোচনার পর উভয় পক্ষের মধ্যে প্রস্তাব ও পাল্টা প্রস্তাব বিনিময় হয়েছে, যা ইঙ্গিত দেয় যে একটি বিস্তৃত কাঠামো তৈরি হয়েছে।

তবে মূল জটিলতা রয়ে গেছে কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানকে ইরান “সর্বোচ্চ চাপের কৌশল” হিসেবে দেখছে এবং এ বিষয়ে ছাড় দিতে রাজি নয়। এছাড়া আলোচনায় উঠে এসেছে ইরানের পারমাণবিক কর্মসূচি, মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব এবং অর্থনৈতিক বিষয়াদি।

ইরান যুক্তরাষ্ট্রের কাছ থেকে জব্দ করা সম্পদ মুক্ত করার দাবিও জানিয়েছে, যা আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে।

সূত্রগুলো বলছে, কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও তা এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। যদি আলোচনা সম্পূর্ণ ভেঙে পড়ত, তাহলে তা অনেক আগেই ঘটত—এমনটাই ধারণা বিশ্লেষকদের।

এদিকে, আরেকটি অনানুষ্ঠানিক সূত্রে জানা গেছে, ইসরাইলের সঙ্গে একটি সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত রয়েছে, যেখানে তারা লেবাননের রাজধানী বৈরুতে হামলা না চালিয়ে দক্ষিণাঞ্চলে অভিযান চালিয়ে যেতে পারে। তবে এ তথ্য এখনো নিশ্চিত নয়।

সব মিলিয়ে, কূটনৈতিক প্রচেষ্টা এখনো অব্যাহত থাকলেও, প্রত্যাশিত কোনো চুক্তি ছাড়াই বৈঠক শেষ হওয়ায় অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

সূত্র: আল জাজিরা

এসআর

পাকিস্তান ছাড়লেন ভ্যান্স

বৈঠকের মাঝে ট্রাম্পকে বার বার ফোন ভ্যান্সের

ইসলামাবাদে ওয়াশিংটন-তেহরান শান্তি আলোচনা ব্যর্থ, আবার কি যুদ্ধ!

২১ ঘণ্টার বৈঠকেও ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতা হয়নি: ভ্যান্স

ইরানের সম্পদ ফেরতের বিষয়ে যা জানাল হোয়াইট হাউস

পাকিস্তানে আলোচনার মাঝেই যে সুখবর পেল ইরান

এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মেলানিয়া ট্রাম্প

লেবাননে ইসরাইলি হামলার কারণে যুদ্ধবিরতি ঝুঁকিতে: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরতির খবরে পতনের পর আবার বাড়ল অপরিশোধিত তেলের দাম

মিত্রদের নিয়ে হতাশ ট্রাম্প: ন্যাটো প্রধান