হোম > বিশ্ব > আমেরিকা

লেবাননে ‘অতিরিক্ত মানুষ মারা যাচ্ছে’, ইসরাইলের সমালোচনায় ট্রাম্প

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

লেবাননে ইসরাইলি সামরিক অভিযানের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সে চলমান জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে কাতারের আমিরের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি বলেন, হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইল ‘দীর্ঘদিন ধরে’ যুদ্ধ করছে এবং এই সংঘাতের ফলে ‘অতিরিক্ত মানুষ মারা যাচ্ছে’।

তিনি আরও যোগ করেন যে ইসরাইল বাকি সবাইকে না মেরে হিজবুল্লাহ দমনের কাজটি করতে পারছে না। বৈঠকে ট্রাম্প বলেন, হিজবুল্লাহর কোনো সদস্যকে খোঁজার অজুহাতে পুরো একটি আবাসিক বহুতল ভবন ধ্বংস করার কোনো যৌক্তিকতা নেই।

ইসরাইলি বাহিনীর আক্রমণ কৌশলের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘‘কাউকে খোঁজার জন্য প্রতিবার একটা আস্ত অ্যাপার্টমেন্ট ভবন মাটির সাথে মিশিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ ওইসব ভবনে বহু সাধারণ মানুষ বসবাস করেন—এবং তারা সবাই হিজবুল্লাহর সদস্য নন।’’

একই সাথে এই সংকট সমাধানে ট্রাম্প একটি নতুন কূটনৈতিক প্রস্তাবের কথা উল্লেখ করেছেন। তিনি জানান যে, হিজবুল্লাহর দমনে ইসরাইলের চেয়ে সিরিয়াকে দায়িত্ব দেওয়া বেশি কার্যকর হতে পারে।

ট্রাম্প বলেন, ‘‘আমি ইসরাইলকে পরামর্শ দিয়েছি যেন তারা সিরিয়াকে হিজবুল্লাহর বিষয়টি দেখভাল করতে দেয়। সত্যি বলতে, আমার মনে হয় সিরিয়া এই কাজটি অনেক বেশি নিখুঁত ও ভালোভাবে করতে পারবে।’’

বিশ্লেষকদের মতে, লেবাননে ইসরাইলের নির্বিচার বিমান হামলার কারণে সৃষ্ট বেসামরিক নাগরিকের মৃত্যুর ঘটনায় মার্কিন প্রশাসনের ভেতরে যে এক ধরণের অস্বস্তি তৈরি হয়েছে, প্রেসিডেন্টের এই মন্তব্যে তারই প্রতিফলন ঘটেছে। তবে ট্রাম্পের এই কড়া বক্তব্যের পরেও তিনি উল্লেখ করেছেন যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে তাঁর সম্পর্ক এখনও চমৎকার।

তথ্যসূত্র: আল জাজিরা

এসআর

চীনের তীব্র সমালোচক ট্রাম্প কেন শি জিনপিংকে লালগালিচা সংবর্ধনা দিচ্ছেন

গ্রিনল্যান্ডে বাড়বে মার্কিন সেনা, স্থাপন হবে সামরিক ঘাঁটি

ঔপনিবেশিক শাসনের জন্য ব্রিটেনের কাছে ক্ষতিপূরণ দাবি

১৪ গুণ বেশি কার্বন ছড়ায় ব্যক্তিগত জেট, ব্যবহারকারী ২ লাখ ৫৬ হাজার

ভারতীয় পণ্যে ১০০ শতাংশ মার্কিন শুল্কারোপের শঙ্কা, ঘুম হারাম রপ্তানিকারকদের

আমেরিকান জনগণের সমর্থন হারিয়েছে ইসরাইল, এরপর কি রাজনীতিবিদদের পালা

নিরাপত্তা পরীক্ষায় বাস্তব ৩ প্রতিষ্ঠানের সিস্টেমে ঢুকে পড়ল গুগলের জেমিনাই

এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি-সংক্রান্ত আদেশের মেয়াদ বাড়ালেন ট্রাম্প

তৃতীয় দেশে অভিবাসী পাঠানোর ট্রাম্পের নীতি আটকে দিল মার্কিন আদালত

সিএনএনসহ ৩ সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করলেন ট্রাম্প