ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি খুবই সন্নিকটে, বিশেষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যালের ঘোষণায় মনে করা হচ্ছে রোববারই চুক্তি, তবে একই দিন আবার ট্রাম্পের নিজের জন্মদিন। এমতাবস্থায় তেহারান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফোয়াদ আজাদির মনে করেন ট্রাম্পকে জন্মদিনের উপহার হিসেবে এ চুক্তিকে মনে করার সুযোগ দিবেনা ইরান।
সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আশাবাদী মনোভাব দেখা যাচ্ছে বলে জানিয়েছেন আজাদি। তিনি অধ্যাপক বলেন, দেশটির অধিকাংশ মানুষ মনে করেন আগামী কয়েক দিনের মধ্যেই একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হতে পারে।
তবে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানি কর্মকর্তারা রোববার চুক্তি স্বাক্ষর এড়িয়ে যেতে চাইতে পারেন, কারণ দিনটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর জন্মদিন। তার মতে, ‘ইরান এমন পরিস্থিতি চায় না যেখানে ট্রাম্প দাবি করতে পারেন যে তিনি ইরানের কাছ থেকে জন্মদিনের উপহার পেয়েছেন, কারণ তিনি গুরুতর যুদ্ধাপরাধে জড়িত।’
আজাদি আরও বলেন, কোনো চুক্তি হলেও যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরাইলের মধ্যে প্রকৃত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা কম। তার মতে, ওয়াশিংটন যতদিন মধ্যপ্রাচ্যে ইসরাইলের আধিপত্য প্রতিষ্ঠার নীতি অনুসরণ করবে, ততদিন এ সম্পর্ক স্বাভাবিক হবে না।
তিনি দাবি করেন, ‘ফিলিস্তিনি ভূখণ্ড যতদিন ইসরাইলের দখলে থাকবে এবং যতদিন এই দুই রাষ্ট্রের নেতৃত্ব গণহত্যার অভিযোগে অভিযুক্ত নেতাদের হাতে থাকবে, ততদিন ইরান তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ বা স্বাভাবিক সম্পর্ক স্থাপন করবে না।’
একই সঙ্গে তিনি মন্তব্য করেন, চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা কাঠামো স্থায়ীভাবে পরিবর্তিত হয়েছে।
সূত্র: আলজাজিরা।