হোম > বিশ্ব > আমেরিকা

ট্রাম্পের পর ইসরাইলের প্রতি বৈরী মার্কিন নেতৃত্বের শঙ্কায় নেতানিয়াহু

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইসরাইলের ভবিষ্যৎ সরকার যুক্তরাষ্ট্রের বৈরী মনোভাবের মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতে ইসরাইলের সামরিক সহায়তা ও ওয়াশিংটনের সঙ্গে কৌশলগত সম্পর্ক হুমকির মুখে পড়তে পারে বলে মনে করছেন তিনি। এ পরিস্থিতি মোকাবিলায় ভারতসহ লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে নতুন জোট গড়ে তোলার ওপর জোর দিয়েছেন নেতানিয়াহু।

ইসরাইলের ২৭ অক্টোবরের নির্বাচনের কয়েক দিন আগে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তার বক্তব্যের কয়েক ঘণ্টা পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর পুনর্নির্বাচনের প্রতি সমর্থন জানান।

নেতানিয়াহু বলেন, আগামী দুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় এমন কোনো প্রেসিডেন্ট পুরুষ বা নারী আসতে পারেন, যিনি ইসরাইলের প্রতি অত্যন্ত বৈরী মনোভাব পোষণ করবেন। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কীভাবে পরিচালনা করা হবে এবং কী ধরনের বিকল্প ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা নিয়ে ভাবতে হবে।

তিনি বলেন, ট্রাম্পের প্রেসিডেন্সির বাকি দুই বছর এবং পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। একই সঙ্গে নিজেদের আন্তর্জাতিক মিত্রের পরিসরও বাড়াতে হবে।

নেতানিয়াহুর ভাষায়, এ অঞ্চলের বাইরেও বিভিন্ন দেশের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তোলার কাজ চলছে। ভারত একটি গুরুত্বপূর্ণ দেশ। এ ছাড়া লাতিন আমেরিকার রাজনৈতিক পরিবর্তনও ইসরাইলের জন্য নতুন মিত্র তৈরির সুযোগ সৃষ্টি করতে পারে। ব্রাজিলের রাজনীতিতেও শিগগির বড় পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেন তিনি।

ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক জোটের পরিসর বাড়ানোর পাশাপাশি এমন সক্ষমতা তৈরি করতে হবে, যাতে অন্য দেশগুলোর কাছেও ইসরাইল গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

বিশ্বজুড়ে ইসরাইলের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ও দেশটির কূটনৈতিক বিচ্ছিন্নতা বৃদ্ধির প্রেক্ষাপটে নেতানিয়াহু আগেও ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টি সামনে এনেছেন। গত মে মাসে এক বহুল আলোচিত বক্তব্যে তিনি ভারতকে একটি ‘বৃহৎ শক্তি’ হিসেবে উল্লেখ করে দেশটির সঙ্গে ইসরাইলের ‘অনন্য সম্পর্ক’ রয়েছে বলে দাবি করেন। একই সঙ্গে ভারতে ইসরাইলের প্রতি ব্যাপক সমর্থন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ইসরাইলের কয়েকজন বিশ্লেষকের মতে, যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটদের মধ্যে ইসরাইলবিরোধী মনোভাব বৃদ্ধির পেছনে নেতানিয়াহুর দীর্ঘদিনের বিভিন্ন সিদ্ধান্তের ভূমিকা রয়েছে। বারাক ওবামা ও জো বাইডেনের মতো ডেমোক্র্যাট প্রেসিডেন্টদের সঙ্গে তার সম্পর্ক প্রায়ই উত্তেজনাপূর্ণ ছিল। বার্তা সংস্থা পিটিআইকে বিশ্লেষকেরা জানান, নেতানিয়াহু এসব মতবিরোধকে নিজের সমর্থকদের কাছে ইসরাইলের স্বার্থ রক্ষায় মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধেও দৃঢ় অবস্থান নেওয়ার উদাহরণ হিসেবে তুলে ধরেছেন।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট, এনডিটিভি

এমএমআর

ট্রাম্পকে নিয়ে উদ্বেগ-হতাশায় অধিকাংশ মার্কিন নাগরিক: জরিপ

যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ সমাবেশ, মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের আহ্বান

বাসায় তল্লাশি ও মালামাল জব্দের বিরুদ্ধে আইনি লড়াইয়ে মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমর

ক্লিনটন-ওবামার বিরুদ্ধে অনেক তথ্য আছে, চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প

ছড়িয়ে পড়ছে ক্যালিফোর্নিয়ার দাবানল, ৬ হাজার বাড়ি খালি করার নির্দেশ

যে কারণে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা স্থগিত করলেন ট্রাম্প

পাঁচ দিনের মাথায় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন কেটি জাকারিয়া

বার পরীক্ষায় ফেল করেছিলেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি

ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন মার্কিন তরুণ ভোটাররা

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা