হোম > বিশ্ব > আমেরিকা

ইসরাইলে আর কোনো মার্কিন সামরিক সহায়তা চায় না আমেরিকার জনগণ: সিনেটর স্যান্ডার্স

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক সিনেটর বার্নি স্যান্ডার্স মার্কিন প্রতিরক্ষা বাজেটের একটি ধারার তীব্র সমালোচনা করেছেন, যা মার্কিন ও ইসরাইলি সামরিক বাহিনীকে আরও নিবিড়ভাবে একীভূত করবে। তাঁর মতে, এই পদক্ষেপটি নেওয়া হচ্ছে কোনো ধরনের তদারকি ছাড়াই।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে স্যান্ডার্স বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই ধারাটির পক্ষে লবিং বা জোর তদবির করছেন—যা ‘সেকশন ২২৪’ (ধারা ২২৪) নামে পরিচিত। কারণ এটি “প্রায় শূন্য তদারকির মধ্য দিয়ে নীরবে যুক্তরাষ্ট্র-ইসরাইল সামরিক সহযোগিতা এবং অস্ত্র উন্নয়ন কর্মসূচীকে আরও প্রসারিত করবে।”

স্যান্ডার্স স্পষ্ট করে বলেন, “আমেরিকার জনগণ ইসরাইলে আর কোনো মার্কিন সামরিক সহায়তা চায় না। আমাদের অবশ্যই ‘সেকশন ২২৪’ ধারাটিকে রুখে দিতে হবে।”

এই ‘সেকশন ২২৪’ ধারার অধীনে মার্কিন প্রতিরক্ষা সচিবকে একজন “এক্সিকিউটিভ এজেন্ট” বা বিশেষ কর্মকর্তা নিয়োগ করতে হবে, যিনি এককভাবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার সামরিক সহযোগিতার বিষয়টি সমন্বয় করবেন।

এই সমন্বয়ের আওতায় থাকবে যৌথ গবেষণা ও উন্নয়ন, যৌথভাবে অস্ত্র উৎপাদন এবং দুই দেশের সামরিক ব্যবস্থা ও ডেটা বা তথ্যভাণ্ডারকে একে অপরের সাথে যুক্ত করা। এছাড়াও, এই বিলটি পাস হলে আধুনিক যুদ্ধক্ষেত্রের আরও বহু ক্ষেত্র, যেমন—কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ড্রোন এবং সাইবার-অপারেশনের মতো বিষয়েও তাদের যৌথ কাজ অনেক দূর বৃদ্ধি পাবে।

সূত্র: আল জাজিরা

এসআর

২০২৭ সালের আর্টেমিস ৩ মিশনের নভোচারীদের নাম ঘোষণা করল নাসা

বিশ্বকাপ শুরুর মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রে যাবে ইরান দল

ইরানের যুদ্ধ আমেরিকার জন্য ‘চোরাবালি’ হবে না: জেডি ভ্যান্স

খাবারের দাম নেওয়া হয় না, তবু রেস্তোরাঁ মালিকের লাভ

ট্রাম্পের ১ লাখ ডলারের ভিসা ফি অবৈধ ঘোষণা করল মার্কিন আদালত

বিদ্যুৎ নেই, গ্যাস নেই, ঘুম নেই: অন্তহীন লোডশেডিংয়ে বিপর্যস্ত কিউবা

নেতানিয়াহুর সঙ্গে প্রায় হাতাহাতির পর্যায়ে গিয়েছিলেন ট্রাম্প: মার্কিন দূত

টেক্সাসের ‘ইন্ডিয়ান রেঁস্তোরায়’ যে কারণে একজন ভারতীয়কেও নিয়োগ দেননি মালিক

নেতানিয়াহু যেকারণে ট্রাম্পের ‘ইরান চুক্তি’ ভেঙে দিতে চান

চুক্তি মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না নেতানিয়াহুর: ট্রাম্প