হোম > বিশ্ব > আমেরিকা

বিশ্ববাজারে ইতিবাচক প্রভাবের দাবি করলেন ট্রাম্প

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে হওয়া কাঠামোগত (ফ্রেমওয়ার্ক) চুক্তিকে ‘খুবই শক্তিশালী’ বলে উল্লেখ করেছেন এবং দাবি করেছেন, এই সমঝোতায় আন্তর্জাতিক বাজার ইতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছে।

সাম্প্রতিক এক বক্তব্যে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির কাঠামো অত্যন্ত শক্তিশালী। তবে চুক্তির বিস্তারিত বিষয়ে তিনি বলেন, এটি কী, তা কেউই পুরোপুরি জানে না, কিন্তু এটি খুবই শক্তিশালী।

চুক্তির প্রভাব সম্পর্কে ট্রাম্পের মন্তব্য, যারা সবচেয়ে বেশি খুশি, তারা হলো বিনিয়োগকারী। তার মতে, এই সমঝোতার ফলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বেড়েছে এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিবেশে ইতিবাচক বার্তা পৌঁছেছে।

এদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি প্রসঙ্গে ট্রাম্প বলেন, আগামী এক বা দুই দিনের মধ্যেই এটি পুরোপুরি উন্মুক্ত থাকবে।

সূত্র: আল জাজিরা

এআরবি

ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তি প্রকাশ, কী আছে তাতে

ইরানে ফের বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প

ইরানকে ঘুষ দিয়েছিলেন ওবামা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মহাসড়কে বিধ্বস্ত বিমান, নিহত ১

ভেনেজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল

ইরানের সঙ্গে হওয়া চুক্তি গণমাধ্যমে পাঠ করে শোনানো হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভয়াবহ সহিংসতা, অর্ধশতাধিক গ্রেপ্তার

সহিংসতায় বিপর্যস্ত হাইতিতে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

আমি পাশে না থাকলে ইসরাইলের কোনো অস্তিত্ব থাকত না: ট্রাম্প

লেবাননে ‘অতিরিক্ত মানুষ মারা যাচ্ছে’, ইসরাইলের সমালোচনায় ট্রাম্প