হোম > বিশ্ব > আমেরিকা

ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার রাতে ট্রাম্প বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে লেভেট লিখেছেন, ‘ইরান নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানাতে আগামীকাল রাত ৯টায় (ইস্টার্ন টাইম) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প।’

এর আগে ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের বলেছিলেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে তাদের হামলা শেষ হবে। তিনি ওই সময় জানান, ইরানিদের সঙ্গে তাদের সম্ভাব্য চুক্তি হতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এরপর ইরানও পালটা হামলা শুরু করে। ট্রাম্প প্রথমে জানিয়েছিলেন কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করবেন। তবে এক মাস পেরিয়ে গেলেও; এখনো যুদ্ধ শেষ হয়নি। উলটো পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে।

গুলি লেগে আমার পায়ুপথ ছিঁড়ে যায়

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটাক্ষমূলক পোস্ট, সাময়িক বরখাস্ত চবি শিক্ষক

বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

শাটল ট্রেন সংস্কারে রেল প্রতিমন্ত্রীকে চাকসু এজিএসের স্মারকলিপি

বন্ধু সালমান শাহকে স্মরণ করলো মৌসুমী

ভারত-পাকিস্তানের বহুজাতিক টুর্নামেন্টে যুক্ত হতে পারে বাংলাদেশও

রাঙ্গাবালীতে মাছ ধরার ট্রলারে বজ্রপাত, দুই জেলে নিহত

সংঘাত নয়, সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞাকে ফাঁকি দিয়ে মার্কিন ব্যাংকে ইরানের ৯ বিলিয়ন ডলার লেনদেন

‘সরকারি স্থাপনা কী করে নামাজ পড়া হলো’ প্রশ্ন বজরং নেতার