হোম > বিশ্ব > আমেরিকা

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে কোণঠাসা নেতানিয়াহু

রাজনৈতিক ও কূটনৈতিক সংকটে ইসরাইল

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নতুন রাজনৈতিক ও কূটনৈতিক চাপে ফেলেছে। একদিকে ট্রাম্পের অবস্থান, অন্যদিকে নিজ রাজনৈতিক জোটের কঠোর অবস্থান এই দুইয়ের মাঝে পড়ে আবারো কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ট্রাম্পকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি বার্তা পোস্ট করেন নেতানিয়াহু। তবে ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি কিংবা লেবানন সীমান্তে চলমান যুদ্ধ নিয়ে তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

এদিকে নেতানিয়াহু সরকারের কয়েকজন সদস্য চুক্তিটির সমালোচনা করে একে ‘ইসরাইল এবং সমগ্র মুক্ত বিশ্বের জন্য ক্ষতিকর’ বলে আখ্যায়িত করেছেন। তাদের দাবি, এই সমঝোতা ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, তিনি ইরানের সঙ্গে যুদ্ধকে অতীতের বিষয় হিসেবে দেখতে চান। একই সঙ্গে তিনি ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যকার সংঘাতও বন্ধ করার পক্ষে অবস্থান নিয়েছেন। ট্রাম্প ইসরাইলকে লেবাননের ভেতরে সামরিক হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন এবং হিজবুল্লাহকেও ইসরাইলের বিরুদ্ধে আক্রমণ থেকে বিরত থাকার কথা বলেছেন।

রোববার উত্তর ইসরাইলের দিকে ছোড়া হিজবুল্লাহর রকেটকে ট্রাম্প ‘খুবই ছোট এবং গুরুত্বহীন’ বলে মন্তব্য করেন। যদিও নেতানিয়াহুর জোটসঙ্গীরা এর কঠোর জবাব দেওয়ার দাবি তুলেছিলেন, ট্রাম্প তখন ইসরাইলকে সংযত থাকার বার্তা দেন।

বিশ্লেষকদের ধারণা, লেবানন ইস্যুটিও যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি সমঝোতার অংশ হতে পারে। তবে চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ না হওয়ায় ইসরাইলের ওপর কী ধরনের প্রত্যাশা রয়েছে, তা এখনো স্পষ্ট নয়। উল্লেখ্য, ইসরাইল এই চুক্তির সরাসরি পক্ষ নয়।

এদিকে সোমবার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, দক্ষিণ লেবাননে দখল করে রাখা এলাকা থেকে ইসরাইলি বাহিনী সরে যাবে না। তবে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা ভিন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিন মাসের বেশি সময় আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমন্বিত অবস্থানের মাধ্যমে যে সংঘাতের সূচনা হয়েছিল, বর্তমান পরিস্থিতি এখন অনেকটাই বদলে গেছে। পর্যবেক্ষকদের মতে, ট্রাম্প এমন একটি সমঝোতার পথে এগোচ্ছেন, যা নেতানিয়াহুর পক্ষে প্রকাশ্যে সমর্থন করা যেমন কঠিন, তেমনি সরাসরি প্রত্যাখ্যান করাও সহজ নয়। ফলে ইসরাইলের প্রধানমন্ত্রীকে এক জটিল রাজনৈতিক সমীকরণের মধ্য দিয়েই এগোতে হচ্ছে।

সূত্র: সিএনএন

এআরবি

বিশ্বজুড়ে রাজনৈতিক পতনের দ্বারপ্রান্তে ট্রাম্প

অসুস্থদের কর্মছাড় পেতে শারীরিক অক্ষমতার প্রমাণ দেওয়ার নিয়ম আটকে দিলেন মার্কিন বিচারক

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৩

আল-সাইয়েদের বিরুদ্ধে ইসলামবিদ্বেষী প্রচারণা, ঐক্যবদ্ধ মুসলিমরা

আলাস্কার সিনেট নির্বাচনের ফল আটকে দিতে ট্রাম্প প্রশাসনের নতুন উদ্যোগ

জ্বালানির দাম বাড়ায় বিশ্বভ্রমণ বাতিল প্রমোদতরীর

আমেরিকায় মধ্যবর্তী নির্বাচনে চাপের মুখে হোয়াইট হাউস

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরান যুদ্ধে বিপুল ব্যয়ের হিসাব প্রকাশ যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বীর ভোট কমাতে একই নামে প্রার্থী দাঁড় করানোর অভিযোগ

ট্রাম্পের পোস্ট আগে দেখতে মাসে লাখ ডলারের চুক্তি