হোম > বিশ্ব > আমেরিকা

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে মার্কিন সামরিক বাহিনীকে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার মধ্যরাতে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া বিবৃতিতে তিনি এ কথা জানান।

বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘যেহেতু ইরান সরকার গুরুতরভাবে বিভক্ত, তাই তেহরানের তরফ থেকে একটি সমন্বিত প্রস্তাব না আসা পর্যন্ত আমাদেরকে ইরানের ওপর হামলা স্থগিত রাখতে অনুরোধ করেছেন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

তিনি আরো বলেন, ‘তাই আমি আমাদের সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছি। তবে আমরা অন্য সব দিক থেকে প্রস্তুত থাকব। ইরানের পক্ষ থেকে প্রস্তাব জমা না আসা পর্যন্ত এবং আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো হলো।’

বর্তমানে পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা অব্যাহত রয়েছে, বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে ইরান ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি অবস্থান বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি করেছে।

বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ একদিকে যেমন কূটনৈতিক আলোচনার জন্য নতুন সুযোগ সৃষ্টি করছে, অন্যদিকে সামরিক চাপও বহাল রাখছে। কারণ যুদ্ধবিরতি বাড়ানো হলেও নৌ অবরোধ অব্যাহত থাকায় ইরানের ওপর অর্থনৈতিক ও কৌশলগত চাপ কমছে না। সূত্র: আলজাজিরা

কাতারের উপহার দেওয়া বিলাসবহুল বিমান উন্মোচন করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র নয়, ইরান হতাশার মধ্যে রয়েছে: ট্রাম্প

ট্রাম্পের মন্তব্যে বিস্মিত মেলোনি, দিলেন কড়া জবাব

স্বর্ণের দামে বড় পতন

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, আতঙ্কে দিগ্বিদিক ছুটলেন পথচারীরা

সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় তেহরানের অর্থনৈতিক জয়

এরদোয়ানকে খুশি করতেই ন্যাটো সম্মেলনে যাচ্ছেন ট্রাম্প

শর্ত না মানলে ইরানের বিরুদ্ধে আবারো নৌ-অবরোধ: হেগসেথ

ইরানের সঙ্গে চুক্তির সমালোচকদের ‘নির্বোধ’ বললেন ট্রাম্প