হোম > বিশ্ব > আমেরিকা

গণমাধ্যমের বাইরে থাকবে ইরান আলোচনা, কারণ জানাল হোয়াইট হাউস

আমার দেশ অনলাইন

হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি অলিভিয়া ওয়েলস। ছবি: সংগৃহীত।

ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা গণমাধ্যমের মাধ্যমে পরিচালিত হবে না বলে জানিয়েছে হোয়াইট হাউস। খবর আলজাজিরার।

সিবিএস নিউজের বরাতে সহকারী প্রেস সেক্রেটারি অলিভিয়া ওয়েলস এক বিবৃতিতে বলেন, ‘এগুলো সংবেদনশীল কূটনৈতিক আলোচনা, তাই যুক্তরাষ্ট্র গণমাধ্যমের মাধ্যমে আলোচনা করবে না।’

তিনি আরো জানান, যুক্তরাষ্ট্র এমন কোনো চুক্তিতেই যাবে, যা মার্কিন জনগণের স্বার্থ রক্ষা করে এবং কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেবে না।

যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরাইল ইরানের ওপর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করার চাপ অব্যাহত রেখেছে। তাদের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে—যদিও তেহরান এ অভিযোগ অস্বীকার করে আসছে।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম বা ‘নিউক্লিয়ার ডাস্ট’ নিজেদের কাছে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, যদিও তিনি এর আগে দাবি করেছিলেন যে ১২ দিনের যুদ্ধে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছে।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বর্তমান কূটনৈতিক প্রচেষ্টায় পারমাণবিক ইস্যু আলোচনার অন্তর্ভুক্ত থাকবে না।

বক্স অফিসে ঝড় তুলল মাইকেল জ্যাকসনের বায়োপিক

জীবাশ্ম জ্বালানি বন্ধে ৬০ দেশের প্রথম বৈশ্বিক সম্মেলন, আমন্ত্রণ পায়নি যুক্তরাষ্ট্র

প্রশান্ত মহাসাগরে মাদকবাহী নৌযানে ফের মার্কিন হামলায় নিহত ৩

হামলা থেকে উদ্ধারের পর সিক্রেট সার্ভিসের প্রশংসায় ট্রাম্প

ইরান যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্র সামরিকভাবে ‘স্পষ্টতই অপ্রস্তুত’: রুশ সিনেটর

যুক্তরাষ্ট্রে এক বছরে ১ কোটি ৩০ লাখ বারের বেশি বিদ্যুৎ বিভ্রাট

জানা গেল ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় আটক ব্যক্তির ধর্ম ও পেশার পরিচয়

ট্রাম্পের নৈশভোজে গুলি: হামলাকারীকে জিজ্ঞাসাবাদে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

কানাডার আর্কটিকে ২ বিলিয়ন বছরের পুরোনো বিরল হলুদ হীরা উদ্ধার

৪৫ বছর আগে হিলটন হোটেলে হামলার শিকার হন আরেক প্রেসিডেন্ট