হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রের আকাশে উল্কাপিণ্ড বিস্ফোরণ, শক্তি ৩০০ টন টিএনটির সমান

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের আকাশে পৃথিবীর দিকে ধেয়ে আসা একটি উল্কাপিণ্ড শনিবার বিস্ফোরিত হয়েছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, বিস্ফোরণটির শক্তি ছিল প্রায় ৩০০ টন টিএনটির সমান, যার ফলে পুরো অঞ্চলে জোরালো বিস্ফোরণের শব্দ প্রতিধ্বনিত হয়।

নাসার ডেপুটি নিউজ প্রধান জেনিফার ডোরেন এক বিবৃতিতে জানান, স্থানীয় সময় দুপুর ২টা ৬ মিনিটে ম্যাসাচুসেটসের উত্তর-পূর্বাঞ্চল এবং নিউ হ্যাম্পশায়ারের দক্ষিণ-পূর্বাঞ্চলের আকাশে আগুনের গোলার মতো উল্কাপিণ্ডটি ভেঙে যায়।

তিনি বলেন, ‘এই উল্কাপিণ্ড বর্তমানে সক্রিয় কোনো উল্কাবৃষ্টির অংশ ছিল না। এটি একটি প্রাকৃতিক মহাজাগতিক বস্তু ছিল, মহাকাশের আবর্জনা বা কোনো স্যাটেলাইটের পুনঃপ্রবেশ নয়।’

নাসার তথ্য অনুযায়ী, উল্কাপিণ্ডটি ঘণ্টায় প্রায় ৭৫ হাজার মাইল (১ লাখ ২০ হাজার কিলোমিটারের বেশি) গতিতে প্রায় ৪০ মাইল উচ্চতায় ভেঙে পড়ে। এর বিস্ফোরণে যে শক্তি নির্গত হয়, সেটিই বিকট শব্দের কারণ।

হঠাৎ এই বিস্ফোরণের শব্দে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই জানান, শব্দ এতটাই তীব্র ছিল যে তাদের বাড়িঘর পর্যন্ত কেঁপে ওঠে।

এর আগে ২০১৩ সালে রাশিয়ার চেলিয়াবিনস্ক শহরের আকাশেও একটি বিশাল উল্কাপিণ্ড বিস্ফোরিত হয়েছিল। নাসার তথ্যমতে, বাড়ির সমান আকারের সেই মহাজাগতিক শিলাখণ্ড মাটি থেকে প্রায় ১৪ মাইল ওপরে বিস্ফোরিত হয়ে ৪ লাখ ৪০ হাজার টন টিএনটির সমপরিমাণ শক্তি উৎপন্ন করেছিল।

সেই বিস্ফোরণে প্রায় ২০০ বর্গমাইল এলাকায় জানালার কাচ ভেঙে যায় এবং ভাঙা কাচের আঘাতে ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ আহত হয়।

সূত্র: এএফপি

এসআর

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা আদায়, যুবক গ্রেপ্তার

ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

ফেনীতে ১১ দলীয় ঐক্যের মিছিলে ককটেল নিক্ষেপ

১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

ডাকসুর উদ্যোগে কবি জসীমউদদীন হলে কম্পিউটার ল্যাব স্থাপন

ফেনীতে এক দিনেই সড়কে ঝরল ৫ প্রাণ

প্রাকৃতিক সম্পদ রক্ষায় সামাজিক উদ্যোগ সময়ের দাবি: এমপি মিলন