হোম > বিশ্ব > আমেরিকা

ট্রাম্পের ইরান যুদ্ধক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটের পদক্ষেপ

আমার দেশ অনলাইন

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। নতুন এক যুদ্ধক্ষমতা বিষয়ক প্রস্তাবে বলা হয়েছে, কংগ্রেসের স্পষ্ট অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারবেন না।

এই প্রস্তাব সিনেটে অগ্রসর হওয়াকে ট্রাম্প প্রশাসনের নির্বাহী ক্ষমতার ওপর বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এটিই প্রথমবার, যখন সিনেট এ ধরনের প্রস্তাবের পক্ষে ভোট দিল।

তবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও প্রস্তাবটি এখনো আইনে পরিণত হয়নি। কার্যকর হতে হলে এটি আরও কয়েকটি আইনগত ও সাংবিধানিক ধাপ অতিক্রম করতে হবে।

বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে সাম্প্রতিক সামরিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িত হওয়ার আশঙ্কার মধ্যেই কংগ্রেস নিজেদের সাংবিধানিক ভূমিকা পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে।

সূত্র: আল জাজিরা

এসআর

লাতিন আমেরিকার দেশে জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের দুই দিন বাকী, জরিপে এগিয়ে কোন দল

মোসাদের সহায়তায় দেশ ছাড়েন ব্রাজিলের পরাজিত প্রার্থী

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কেন লড়ছেন আল-সাইয়েদসহ ট্রাম্পবিরোধী চিকিৎসকেরা

আফগানিস্তান ছেড়ে পালানো শরণার্থীদের পাকিস্তানে পাঠানোর পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

ভোটের বাকি তিন দিন, জরিপে এগিয়ে ট্রাম্পবিরোধীরা

যুক্তরাষ্ট্রের নির্বাচনি ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করছে ভুয়া জরিপ

গুপ্তচরবৃত্তির দায়ে যুক্তরাষ্ট্রে দুই চীনা নাগরিকের কারাদণ্ড

বলসোনারোর যুক্তরাষ্ট্রে পলায়ন, আর্জেন্টিনার কূটনীতিককে তলব ব্রাজিলের

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও