হোম > বিশ্ব > আমেরিকা

ট্রাম্প-এরদোয়ান ফোনালাপ, গুরুত্ব পেল যেসব বিষয়

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান টেলিফোনে দ্বিপাক্ষিক সম্পর্কসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন। বুধবার অনুষ্ঠিত এ ফোনালাপে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি, সিরিয়ার স্থিতিশীলতা এবং ন্যাটো জোটের ভবিষ্যৎ কার্যক্রম গুরুত্ব পায়।

তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এরদোয়ান ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখেছেন। তার মতে, চলমান বিরোধ ও সংকটগুলো আলোচনার মাধ্যমে বাস্তবসম্মত উপায়ে সমাধান করা সম্ভব।

আলোচনায় তুর্কি প্রেসিডেন্ট আরো বলেন, আঞ্চলিক সংঘাত কমাতে তুরস্ক ভবিষ্যতেও গঠনমূলক ভূমিকা পালন করবে। পাশাপাশি সিরিয়ায় দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা প্রতিষ্ঠা পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও শান্তির জন্য গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

এরদোয়ান জানান, সিরিয়ার প্রতি আঙ্কারার সমর্থন অব্যাহত থাকবে। একই সঙ্গে লেবাননের পরিস্থিতি যাতে আরো অবনতির দিকে না যায়, সে বিষয়েও দ্রুত উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

ফোনালাপে আঙ্কারায় অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনের প্রস্তুতির বিষয়ও উঠে আসে। এরদোয়ান বলেন, সম্মেলন সফল করতে তুরস্ক সর্বাত্মক প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে ফোনালাপ শেষে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি এরদোয়ানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তুর্কি প্রেসিডেন্ট একজন দৃঢ়চেতা নেতা এবং তার সঙ্গে নিজের সম্পর্ককে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

ট্রাম্প আরো বলেন, এরদোয়ান অনেক ইতিবাচক কাজ করেছেন এবং তিনি যুক্তরাষ্ট্রের জন্য কার্যকর মিত্র হিসেবেই ভূমিকা রাখছেন।

এআরবি

প্রতিদিন গড়ে ১০ খুন, নিয়ন্ত্রণহীন সহিংসতা

ইরানের ওপর ‘অর্থনৈতিক ডি-ডে’ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

বিশেষায়িত ক্ষেত্রগুলোতে তরুণদের চাহিদা বাড়বে

যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে বিপদে ফেলতে পারে কানাডা

ছবিতে মুগ্ধতা ছড়াচ্ছেন সাদিক খান

পল্লী বিদ্যুতের ট্রান্সফর্মার স্থাপন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

শিশু আছিয়া হত্যা মামলার রায় আজ হচ্ছে না

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কম নজিরবিহীন

ইংরেজিতে দুর্বলতা কাটাবেন যেভাবে

ডাকসুর চমক: চীনা প্রতিষ্ঠানে ৪০০ শিক্ষার্থীর কর্মসংস্থান