হোম > বিশ্ব > আমেরিকা

কিউবা ইস্যুতে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার প্রস্তাব আটকালো মার্কিন সিনেট

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেট দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কিউবার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে হলে কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক করার একটি প্রস্তাব আটকে দিয়েছে।

মঙ্গলবার রিপাবলিকান-নেতৃত্বাধীন সিনেটে ৫১-৪৭ ভোটে একটি প্রক্রিয়াগত সিদ্ধান্তের মাধ্যমে ডেমোক্র্যাটদের আনা যুদ্ধক্ষমতা সংক্রান্ত প্রস্তাবটি এগোতে দেওয়া হয়নি। প্রায় পুরো ভোটই দলীয় ভিত্তিতে বিভক্ত ছিল।

ডেমোক্র্যাটরা বলছেন, প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে সামরিক অভিযান ঠেকাতে কংগ্রেসের ভূমিকা নিশ্চিত করা জরুরি। প্রস্তাবের প্রধান সমর্থক সিনেটর টিম কেইন অভিযোগ করেন, কিউবায় জ্বালানি সরবরাহে বাধা দেওয়ার মতো পদক্ষেপ ইতিমধ্যেই “শত্রুতামূলক কার্যকলাপ” হিসেবে গণ্য হতে পারে। খবর আল জাজিরার।

তিনি বলেন, “আমাদের যা করা হচ্ছে তা যদি অন্য কেউ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে করত, আমরা এটিকে অবশ্যই যুদ্ধের কাজ হিসেবে দেখতাম।”

অন্যদিকে রিপাবলিকানরা দাবি করেন, বর্তমানে কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সরাসরি সামরিক সংঘাত নেই, তাই এই ধরনের প্রস্তাব অপ্রয়োজনীয়।

সিনেটর রিক স্কট বলেন, প্রেসিডেন্ট এখনো কিউবার বিরুদ্ধে সেনা মোতায়েন করেননি, তাই যুদ্ধক্ষমতা সংক্রান্ত ভোটের প্রয়োজন নেই।

এই বিতর্ক এমন সময়ে সামনে এসেছে যখন ট্রাম্প প্রশাসন কিউবার ওপর অর্থনৈতিক চাপ ও জ্বালানি অবরোধ জোরদার করছে বলে সমালোচনা চলছে।

এসআর

বিশ্ববাজারে ইতিবাচক প্রভাবের দাবি করলেন ট্রাম্প

ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তি প্রকাশ, কী আছে তাতে

ইরানে ফের বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প

ইরানকে ঘুষ দিয়েছিলেন ওবামা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মহাসড়কে বিধ্বস্ত বিমান, নিহত ১

ভেনেজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল

ইরানের সঙ্গে হওয়া চুক্তি গণমাধ্যমে পাঠ করে শোনানো হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভয়াবহ সহিংসতা, অর্ধশতাধিক গ্রেপ্তার

সহিংসতায় বিপর্যস্ত হাইতিতে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

আমি পাশে না থাকলে ইসরাইলের কোনো অস্তিত্ব থাকত না: ট্রাম্প