হোম > বিশ্ব > আমেরিকা

ইসরাইলিদের যুদ্ধ প্রশিক্ষণে ব্যবহৃত হচ্ছে মার্কিনিদের লাশ

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

গবেষণা ও শিক্ষার জন্য দান করা মার্কিন নাগরিকদের লাশ এখন ইসরাইলি সামরিক বাহিনীর চিকিৎসকদের প্রশিক্ষণে ব্যবহার করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় এসব লাশ মার্কিন নৌবাহিনীর কাছে বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘এজে প্লাস’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে জানানো হয়, লস অ্যাঞ্জেলেসে ইসরাইলি সামরিক বাহিনীর সার্জিক্যাল টিমকে প্রশিক্ষণ দিতে এসব লাশ ব্যবহার করা হচ্ছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, লাশ দানকারী বা তাদের পরিবারের কাছ থেকে এ ধরনের কোনো সম্মতি নেওয়া হয়নি।

এজে প্লাস-এর সাংবাদিক দিনা তাকরুরি এই ঘটনার অনুসন্ধানে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের দুটি বিশ্ববিদ্যালয় এই প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত। ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া (ইউএসসি) এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, সান ডিয়েগো (ইউসিএসডি) ইসরাইলি সামরিক প্রশিক্ষণ কর্মসূচির এই কার্যক্রমে অংশ নিচ্ছে।

মূলত বৈজ্ঞানিক গবেষণার উদ্দেশ্যে দান করা লাশগুলোই এখন যুদ্ধকালীন চিকিৎসার প্রশিক্ষণে ব্যবহৃত হচ্ছে।

https://x.com/ajplus/status/2053913030656758158?s=20

সূত্র: আল-জাজিরা

এএম

নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে বাহিনীর ডিজি

নারী হকি খেলোয়াড় অন্বেষণ

টিকিটের আবেদন শুরু আট মাস আগেই

কসমেটিকস মেলায় রিমার্কের পণ্যের ভূয়সী প্রশংসা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা আব্বাসের শ্রদ্ধা

জাকার্তায় দলের সঙ্গে যোগ দেবেন হামজা

আর্থিক ক্ষতি পোষাতে ম্যাচ ফি দ্বিগুণ করল বিসিবি

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

প্রাথমিক হিসাবে নেপালে ক্ষতির পরিমাণ ৩৮৭ বিলিয়ন রুপি

‘১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ’ সংক্রান্ত খবরের বিষয়ে যা বলছে পুলিশ