হোম > বিশ্ব > আমেরিকা

ইরান যুদ্ধ চালাতে নতুন অর্থ বরাদ্দ না দেওয়ার আহ্বান মার্কিন সিনেটরের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর ইরান যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন দলটির সিনেটর ক্রিস ভ্যান হলেন। একই সঙ্গে এ যুদ্ধে অর্থায়ন বন্ধে সরকারি তহবিল কমানোর দাবি তুলেছেন তিনি।

‘দ্য লেভার’ পডকাস্টকে ভ্যান হলেন বলেন, আগামী ১১ ডিসেম্বরের পর ইরান যুদ্ধ চালিয়ে যেতে অর্থ বরাদ্দের কোনো উদ্যোগ ডেমোক্র্যাটদের সমর্থন করা উচিত হবে না। গত সেপ্টেম্বরে কংগ্রেসে অনুমোদিত সরকারি তহবিলের মেয়াদ ওই দিন শেষ হওয়ার কথা।

তিনি বলেন, ‘এটি একটি অবৈধ যুদ্ধ। করদাতাদের অর্থ যেন এই অবৈধ যুদ্ধ চালিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা না হয়, তা নিশ্চিত করতে হবে।’

এদিকে, মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর সিনেটের ডেমোক্র্যাট নেতা হিসেবে চাক শুমারকে আবারও সমর্থন দেওয়ার বিষয়ে এখনো সম্মতি জানাননি ভ্যান হলেন।

শুমারকে ওই পদে পুনর্বহালের আগে দলের ‘উচ্চাভিলাষী কর্মসূচি’ বাস্তবায়নে প্রয়োজনীয় প্রতিশ্রুতি আদায়ের দাবি জানিয়েছেন তিনি।

সূত্র: আলজাজিরা

মধ্যবর্তী নির্বাচনে হারের পর হেগসেথকে সরানোর কথা ভাবছেন ট্রাম্প

জীবনযাত্রার ব্যয় সংকটে নজর না দেওয়ায় ভোট হারিয়েছেন ট্রাম্প

ইনশাআল্লাহকে আলহামদুলিল্লাহয় পরিণত করায় আল-সাইয়েদকে ইলহান ওমরের অভিনন্দন

বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত

কংগ্রেসে ডেমোক্র্যাটদের জয়, চাঙা মার্কিন শেয়ারবাজার; কমল তেলের দাম

মার্কিন মধ্যবর্তী নির্বাচনেও জেন-জিদের উত্থান

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সবচেয়ে বড় জয়ী ও পরাজিত হলেন যারা

ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেসে পাস হওয়া বিল কি আদৌ আটকে দিতে পারবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রজুড়ে প্রগতিশীলদের জয় দেখছেন বার্নি স্যান্ডার্স

নির্বাচনের পর ট্রাম্পের মুখোমুখি ডেমোক্র্যাটরা, বিভক্ত সরকারের পথে ওয়াশিংটন