হোম > বিশ্ব > আমেরিকা

তাইওয়ানকে অস্ত্র পাঠালে ভেবেচিন্তে, ট্রাম্পকে শি

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের ক্ষেত্রে তাইওয়ানই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। কাজেই দ্বীপটিতে অস্ত্র পাঠাতে চাইলে ভেবেচিন্তে তা পাঠাতে বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে এই মন্তব্য করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

সম্প্রতি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ পশ্চিমা নেতাদের চীন সফরের পর ট্রাম্প ও শির এই ফোনালাপ হলো।

ফোনালাপে শি বলেন, স্বশাসিত দ্বীপ তাইওয়ান হলো ‘চীনের ভূখণ্ড’ এবং দ্বীপটির সার্বভৗমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করবে তার দেশ।

উল্লেখ্য, ট্রাম্পের সঙ্গে ফোনালাপের আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদমির পুতিনের সঙ্গে ভার্চ্যুয়ালি কথা বলেছেন শি জিনপিং।

আগামী এপ্রিল মাসে ট্রাম্পের চীন সফরে যাওয়ার কথা এবং এই সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানিয়েছেন তিনি।

ট্রাম্প ও শির সবশেষ কথোপকথন হয়েছিল গত নভেম্বরে। সে সময়ে ট্রাম্পকে চীন সফরে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন শি।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ককে বেইজিং অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে এবং প্রেসিডেন্ট শি জিনপিং সেটি প্রকাশ করেন ট্রাম্পের সঙ্গে ফোনালাপে। সেই সাথে বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে চীনের মতপার্থক্য সুরাহা হওয়ার পথ খুঁজে পাবে বলেও শি জিনপিং আশাবাদ ব্যক্ত করেছেন। সূত্র: বিবিসি বাংলা

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

চিরনিদ্রায় শায়িত রফিক উল্লাহ, এমপির শোক

সার লুটের ঘটনায় তদন্ত কমিটি, ১১৫ বস্তা সার উদ্ধার

পদাতিক বাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করবে বীর ইউনিট: সেনাপ্রধান

ডান্সফ্লোর মাতাতে এলো দোলা ও নিলয়ের ‘কিসমত’

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি

২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মা-ছেলে আটক

মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই কোটি মানুষ থ্যালাসেমিয়ার বাহক, সচেতনতায় ঢাকা কলেজে কর্মশালা

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা