হোম > বিশ্ব > আমেরিকা

নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা, তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রি করবে যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে দেশটির কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কে গিয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প এ ঘোষণা দেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কাউন্টারিং আমেরিকাস অ্যাডভারসারিজ থ্রু স্যাংশনস অ্যাক্ট (ক্যাটসা) আইনের আওতায় তুরস্কের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, ২০২০ সালে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। একই সময়ে দেশটিকে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচি থেকেও বাদ দেওয়া হয়। তবে শুরু থেকেই এ সিদ্ধান্তকে অন্যায্য ও আন্তর্জাতিক আইনবিরোধী বলে দাবি করে আসছে আঙ্কারা।

অত্যাধুনিক মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান

এদিকে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, ট্রাম্পের তুরস্ক সফরের সময় এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির উদ্যোগে তিনি ইতিবাচক অবস্থান নিতে পারেন। যদিও এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বিদ্যমান আইনি প্রক্রিয়া এবং কংগ্রেসের অনুমোদনসংক্রান্ত কিছু বাধা এখনও রয়ে গেছে।

ট্রাম্প আরও জানান, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হবে।

সূত্র: আল জাজিরা

এআরবি

যুক্তরাষ্ট্রে রেনো শহরের কাছে দাবানল, নিরাপদ স্থানে ৪০ সহস্রাধিক মানুষ

ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ: পাল্টা ব্যবস্থা নিতে কতটা সক্ষম ইরান

নির্বাচন চান না জেলেনস্কি, বললেন যুদ্ধকালে নির্বাচন ইউক্রেনকে ‘ধ্বংস’ করে দেবে

যুক্তরাষ্ট্র হতাশ, নতুন নিষেধাজ্ঞা ব্যর্থ হবে: ইরান

নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর দুই শিশুর লাশ উদ্ধার

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ২ শিশু নিহত

ঢাকায় চার বন্ধু দেশের দূতাবাসে হামলার হুমকি

বন্ধুকে চাকরি দেওয়ার প্রলোভনে অপহরণের পর টঙ্গীতে এনে হত্যা

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

নিউইয়র্কের রেস্তোরাঁয় গুলি, নিহত ১