হোম > বিশ্ব > আমেরিকা

কিউবার পাশে থাকার প্রতিশ্রুতি মেক্সিকোর প্রেসিডেন্টের

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: আল জাজিরা

কিউবার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম। মেক্সিকো সরকার হাভানায় তেলের চালান বন্ধ করে দিয়েছে এমন খবরের প্রতিক্রিয়ায় তিনি এ প্রতিশ্রুতি দেন। কিউবায় তেল সরবরাহকারী দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে মেক্সিকো।

মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞা থেকে বাঁচতে এবং তীব্র জ্বালানিসংকটের মধ্যে মিত্রদের কাছ থেকে কম দামে তেল কিনে থাকে কিউবা। ভেনেজুয়েলা কিউবায় অপরিশোধিত তেলের একটি প্রধান সরবরাহকারী দেশ ছিল। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এই চালান বন্ধ করে দেবেন।

মেক্সিকো ডিসেম্বরে কিউবায় তেল সরবরাহ অব্যাহত রাখলেও ব্লুমবার্গ ও মেক্সিকান সংবাদপত্র রিফর্মাসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, জানুয়ারিতে পরিকল্পিত একটি চালান বাতিল করা হয়েছে।

মঙ্গলবার শাইনবাউম এই প্রতিবেদনগুলো নিশ্চিত বা অস্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, মানবিক কারণে কিউবাকে তেল দেওয়া বা বিক্রি করা আমাদের ‘সার্বভৌম সিদ্ধান্ত’।

মেক্সিকো কিউবায় তেল সরবরাহ পুনরায় শুরু করবে কি না, জানতে চাইলে প্রেসিডেন্ট প্রশ্নটি এড়িয়ে যান এবং বলেন, ‘যে কোনো ক্ষেত্রেই এটি জানানো হবে।’ তিনি আরো বলেন, ‘মেক্সিকো কিউবার সঙ্গে থাকবে।’

কিউবায় তেল সরবরাহ অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ার আশঙ্কার বিষয়টি পর্যালোচনা করে দেখছে মেক্সিকো সরকার।

মঙ্গলবার ট্রাম্প বলেন, ‘খুব শিগগিরই কিউবার পতন হবে। কারণ ভেনেজুয়েলা কিউবায় তেল বা অর্থ পাঠায়নি।’

আরএ

শান্তিতে নোবেল বিজয়ীর নাম আগে কখনো শুনিনি: ট্রাম্প

পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বহু ভবন ক্ষতিগ্রস্ত

বিপর্যয়কর ইরান যুদ্ধের খেসারত দিচ্ছে জনগণ, ট্রাম্পকে দুষলেন ডেমোক্র্যাটরা

সাবেক মুসলিম সেনা কর্মকর্তাকে প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডের সিদ্ধান্ত, আমেরিকায় বিতর্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক স্থাপনা নিয়ে আলোচনার খবর ‘সত্য নয়’: চীন

পুতিনের সঙ্গে সফল আলোচনা, যুক্তরাষ্ট্রে ডিজেল পাঠাবে রাশিয়া: ট্রাম্প

পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

দুইবার প্রাণঘাতী ইনজেকশনের পরও হাঁটছেন ক্রিস্টা পাইক

মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

বিদেশি কর্মী নিয়োগে মাইক্রোসফটসহ আট কোম্পানির ওপর হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা