হোম > বিশ্ব > আমেরিকা

ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ হবে ‘দীর্ঘ ও কঠিন’ প্রক্রিয়া: ট্রাম্প

আমার দেশ অনলাইন

কিছুক্ষণ আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার প্রসঙ্গ তুলে ধরেন।

প্রেসিডেন্ট লিখেছেন, ‘অপারেশন মিডনাইট হ্যামার ছিল ইরানের নিউক্লিয়ার ডাস্ট স্থাপনাগুলোর ওপর সম্পূর্ণ ও সর্বাত্মক ধ্বংসযজ্ঞ। ফলে সেখান থেকে তা খনন করে বের করা হবে দীর্ঘ ও কঠিন একটি প্রক্রিয়া।’

‘অপারেশন মিডনাইট হ্যামার’ হলো গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের চালানো একটি অভিযানের নাম। এতে যুক্তরাষ্ট্রের ১২৫টি সামরিক বিমান ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায়—ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহানে—হামলা চালায়।

এরপর তিনি আরও লেখেন, ‘ভুয়া সংবাদমাধ্যম সিএনএন এবং অন্যান্য দুর্নীতিগ্রস্ত মিডিয়া নেটওয়ার্ক ও প্ল্যাটফর্ম আমাদের মহান বিমানচালকদের প্রাপ্য কৃতিত্ব দিতে ব্যর্থ হচ্ছে—সব সময় খাটো করা ও তুচ্ছ করার চেষ্টা করছে—লুজারস!!!’

সূত্র: বিবিসি বাংলা

এসআর

ডেমোক্র্যাটদের উদীয়মান তারকা জন অসফ, হতে পারবেন কি আগামীর ওবামা

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন মুসলিম প্রার্থীরা

যুক্তরাষ্ট্রের নির্বাচনে মুসলিম প্রার্থীদের জয়জয়কারÑ বিজয়ী ৩৪, ভোট গণনায় এগিয়ে ৩

ইসরাইল নিয়ে ট্রাম্পের মন্তব্য, রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ছক ভাঙলেন যেসব প্রার্থী

ক্ষমতার ভিত নড়িয়ে দিলেন মার্কিন ভোটাররা, এখন কী করবেন ট্রাম্প

ট্রাম্পের লাগাম কতটা টেনে ধরতে পারবে ডেমোক্র্যাটরা

আবদুল আল-সাইয়েদের চিন্তা-দর্শন ও রাজনৈতিক উত্থান

যুক্তরাষ্ট্রের মায়ামিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১

নির্বাচনে ভরাডুবি: ট্রাম্পকে কর্মকৌশল পরিবর্তনের আহ্বান রিপাবলিকানদের