হোম > বিশ্ব > আমেরিকা

জ্বালানির তেলের দাম বেশি নেওয়ায় বিক্রেতাদের হুমকি দিলেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

তেলের দাম কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে পেট্রল পাম্প এবং অন্যান্য জ্বালানির খুচরা বিক্রেতাদের অবিলম্বে দাম কমানোর দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

খুচরা বিক্রেতাদের একপ্রকার হুমকি দিয়ে ট্রাম্প সতর্ক করেছেন, তারা যদি গ্রাহকদের কাছ থেকে কম দাম রাখা শুরু না করেন, তাহলে ‘সামনে বড় সমস্যা রয়েছে।’

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘জ্বালানি তেল খুচরা বিক্রেতাদের অবশ্যই অবিলম্বে তাদের দাম কমাতে হবে! তেল এখন প্রতি ব্যারেল ৬৮ ডলারে নেমে এসেছে এবং এটি আরো কমছে, সেই তুলনায় তেলের দাম অনেক বেশি।’

তিনি বলেন, ‘খুচরা বিক্রেতাদের অবশ্যই এই বক্তব্যের দ্রুত প্রতিক্রিয়া জানাতে হবে এবং যা সঠিক তা-ই করতে হবে, আমাদের মহান আমেরিকান জনগণের জন্য আপনাদের দাম কমান! কোনো ধরনের অতিরিক্ত মূল্য আদায় করা যাবে না, যা সম্পূর্ণ অবৈধ। খুচরা বিক্রেতারা যদি এটি না করে, তবে সামনে বড় সমস্যা রয়েছে!’

ইরানের ওপর মার্কিন-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম তীব্রভাবে বেড়েছিল। কারণ ওই সময় তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছিল, যে পথ দিয়ে বিশ্বের ২০ শতাংশ জ্বালানি সরবরাহ হয়ে থাকে। তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা স্মারক সই হওয়া এবং একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনার পর থেকে তেলের দাম কমতে শুরু করেছে।

সূত্র: আলজাজিরা

এএম

সুপ্রিম কোর্টে হেরে নারী সাংবাদিককে ৫ মিলিয়ন ডলার জরিমানা দিচ্ছেন ট্রাম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের পর শত শত ‘আফটারশক’

দোহায় মার্কিন-ইরান বৈঠকের দাবি হোয়াইট হাউসের, নাকচ তেহরানের

তেলের দাম কমার কৃতিত্ব দাবি করলেন ট্রাম্প

নিখোঁজদের ছবিতে ঢেকে যাচ্ছে কারাকাসের হাসপাতালের দেয়াল

ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে 'অলৌকিক উদ্ধার', হাজার হাজার এখনো নিখোঁজ

যুক্তরাষ্ট্রে তরুণ রিপাবলিকানদের মধ্যে বাড়ছে ইসরাইলবিরোধী মনোভাব

হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, অ্যাক্সিওসের প্রতিবেদন

ট্রাম্পকে ‘অপদার্থ’ বললেন বাইডেন, তুললেন নজিরবিহীন দুর্নীতির অভিযোগ

শর্ত না মানলে অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ ট্রাম্প প্রশাসনের