হোম > বিশ্ব > আমেরিকা

সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেওয়ার কথা ভাবছেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সিরিয়াকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র তালিকা থেকে বাদ দেওয়ার কথা বিবেচনা করছেন।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, আমি তা করব।’

এর আগে ওয়াশিংটন জানিয়েছিল, সিরিয়ার এই তালিকাভুক্তির বিষয়টি পুনর্বিবেচনা করা হচ্ছে। এই তালিকায় থাকা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা, প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি এবং নির্দিষ্ট আর্থিক লেনদেনের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ কার্যকর থাকে।

গত মাসে ট্রাম্প সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কর্মসূচি বাতিল করে একটি নির্বাহী আদেশে সই করেন। এর ফলে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় সিরিয়ার দীর্ঘদিনের বিচ্ছিন্নতা কমানোর পথ তৈরি হয়েছে এবং দীর্ঘ গৃহযুদ্ধের পর দেশটির পুনর্গঠনে সহায়তার বিষয়ে ওয়াশিংটনের প্রতিশ্রুতি আরও জোরালো হয়েছে।

এমএমআর

‘ইরানে হামলার পর বিশ্বে পরমাণু অস্ত্র অর্জনের আকাঙ্ক্ষা বেড়েছে’

রূপপুর প্রকল্পে কর্মরত সেনা সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

ম্যাকাইয়ের মাইনফিল্ডে ব্যাটাররা বিধ্বস্ত

পুরো বিশ্ব বুঝে গেছে ট্রাম্প বোকা: ইরানের নিরাপত্তা প্রধান

৬৪ অলআউটের ধরন-ধারণ

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, ওসি প্রত্যাহার

ছাত্রশক্তি নেতাকে মারধর করে ফেসবুক লাইভে হেনস্তা, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

এসবিএসি ব্যাংকে ঝুঁকিভিত্তিক সুপারভিশন শীর্ষক কর্মশালা

ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

রংপুরে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার