হোম > বিশ্ব > আমেরিকা

মার্কিন মধ্যবর্তী নির্বাচন ২০২৬: দক্ষিণ ক্যারোলিনায় সিনেট নির্বাচনে জয়ী অ্যানি অ্যান্ড্রুজ

আলজাজিরা

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনা অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যানি অ্যান্ড্রুজ। এ জয়ের মধ্য দিয়ে রিপাবলিকানদের দখলে থাকা একটি আসন নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ডেমোক্র্যাটরা। আসনটি বর্তমানে সাময়িকভাবে রিপাবলিকান গ্রাহামের দখলে ছিল। তিনি প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের বোন।

বিজয়ী ভাষণে অ্যান্ড্রুজ বলেন, যারা তাকে ভোট দেননি, তাদেরও তিনি নিজের প্রতিনিধি হিসেবে বিবেচনা করবেন।

সমর্থকদের উপস্থিতিতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘দক্ষিণ ক্যারোলিনার যেসব মানুষ আমাকে ভোট দেননি, তাদের সঙ্গে আমার সব বিষয়ে মতের মিল না-ও থাকতে পারে। হয়তো আজ আমি তাদের ভোট পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারিনি। তবে তাদের আশ্বস্ত করতে চাই, আমিও তাদের সিনেটর।’

তিনি আরও বলেন, ‘আমি আপনাদের কথা শুনব, আপনাদের পাশে থাকব এবং আপনাদের ও আপনাদের সন্তানদের জন্য ঠিক ততটাই লড়াই করব, যতটা নিজের সন্তানদের জন্য করতাম।’

অ্যান্ড্রুজ বলেন, একজন সিনেটর হিসেবে এটাই হবে তার দায়িত্ব পালনের ধরন।

যুক্তরাষ্ট্রে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিচ্ছে ডেমোক্র্যাটরা

ডেমোক্র্যাটদের যুগান্তকারী সাফল্যকে স্বাগত জানালেন মামদানি

ইতিহাস গড়লেন হিজাবি আবের কাওয়াস, নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী

ট্রাম্পের ভরাডুবি: ডেমোক্র্যাটরা সিনেটে ৫১, কংগ্রেসেও ব্যাপক এগিয়ে

মার্কিন ভোটারদের সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে যেসব কারণ

ফ্লোরিডায় কৃষ্ণাঙ্গ নেতা বায়রন ডোনাল্ডসের ঐতিহাসিক জয়

ওহাইওর প্রথম নারী গভর্নর নির্বাচিত হলেন ডেমোক্র্যাট অ্যামি অ্যাকটন

৩০ বছর পর টেক্সাসে সিনেট আসনে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয়

মার্কিন ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে হাকিম জেফরিস

মার্কিন মধ্যবর্তী নির্বাচন ২০২৬: মিশিগানে এগিয়ে আবদুল আল-সাইয়েদ