হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৮

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ১৪টি রাজ্যের জনজীবন। নিহত বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। দেশটির মধ্য ও পূর্বাঞ্চলের বেশির ভাগ এলাকার রাস্তাঘাট ঢেকে গেছে বরফের নিচে। ব্যাহত হচ্ছে যান চলাচল, বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট। এই তীব্র ঠান্ডা আরো কয়েক দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

টেনেসি, আরকানসাস ও উত্তর ক্যারোলিনা পর্যন্ত তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নিচে। স্থানীয় সময় বুধবার রাতে তামপাত্রা আরো কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আগামী শুক্র ও শনিবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, এই সপ্তাহান্তে পূর্ব উপকূলের কিছু অংশে আরেকটি শীতকালীন ঝড় আঘাত হানতে পারে এবং ফ্লোরিডা পর্যন্ত দক্ষিণে রেকর্ড নিম্ন তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার পর্যন্ত বিদ্যুদ্বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৫ লাখ ৫০ হাজারের বেশি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান। ঝড়ে ১০ জন প্রাণ হারায় নিউইয়র্ক সিটিতে। গত আট বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

টেনেসির ন্যাশভিলে ১ লাখ ৩৫ হাজারের বেশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুদ্বিহীন রয়েছে। ন্যাশভিলের কর্মকর্তারা জানিয়েছেন, গৃহহীন মানুষের আশ্রয়কেন্দ্রগুলো ভরে গেছে। অতিরিক্ত সময় কাজ করছেন পুলিশ ও দমকলকর্মীরা।

আরএ

হাবিবি নামে রাজনৈতিক অ্যাকশন কমিটি গড়লেন আবদুল আল-সাইয়েদ

‘মুসলিম ব্রাদারহুড’ নিয়ে রসিকতা করে যা বললেন আবদুল আল-সাইয়েদ

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের দায়িত্ব কী, বেতন কত

সৌদি আরবের পর আমিরাতেও মার্কিন নাগরিকদের সতর্কবার্তা

মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি, ট্রাম্প প্রশাসনের ৩ কর্মকর্তার পদত্যাগ

ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের আহ্বান মার্কিন সিনেটরের

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরান দখলের ইঙ্গিত দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে যে কারণে জয় পেলেন প্রায় ১০০ মুসলিম প্রার্থী

যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ হামের সংক্রমণ, আক্রান্ত ৫ হাজার ছাড়াল