হোম > বিশ্ব > আমেরিকা

সোমালিদের বিশেষ সুরক্ষা মর্যাদা বাতিল করল যুক্তরাষ্ট্র

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র সরকার মঙ্গলবার ঘোষণা দিয়েছে, দেশটিতে বসবাসরত সোমালি নাগরিকদের জন্য থাকা ‘টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস)’ বাতিল করা হচ্ছে। এর ফলে আইনি সুরক্ষা হারানো সোমালি নাগরিকদের আগামী ১৭ মার্চের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে।

বার্তা সংস্থা এএফপি জানায়, অভিবাসীদের বিরুদ্ধে চলমান কঠোর অভিযানের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে মিনেসোটা অঙ্গরাজ্যে, যেখানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সোমালি সম্প্রদায় বসবাস করে।

মধ্য-পশ্চিমাঞ্চলীয় এই রাজ্য বর্তমানে অভিবাসন কর্মকর্তাদের অভিযান ও তল্লাশির কেন্দ্রবিন্দুতে রয়েছে। গত সপ্তাহে মিনিয়াপোলিসে একটি অভিযানের সময় এক কর্মকর্তা গুলি করে এক স্থানীয় নারীকে হত্যা করলে সেখানে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এর জেরে মিনেসোটা অঙ্গরাজ্য আইসিইর অভিযানের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেছে। কোনো ফেডারেল বিচারক সেই আবেদন মঞ্জুর করলে রাজ্যে চলমান অভিযান সাময়িকভাবে স্থগিত হতে পারে। এসব অভিযানে এখন পর্যন্ত প্রায় ২ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তর (ডিএইচএস) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানায়, যুক্তরাষ্ট্রে অবস্থানরত সোমালিদের জন্য টিপিএস বাতিল করা হচ্ছে। পোস্টে বলা হয়, “আমাদের বার্তা পরিষ্কার—নিজ দেশে ফিরে যান, নইলে আমরা আপনাদের ফেরত পাঠাব।” পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি যুক্ত করে একই বার্তা পুনরায় প্রকাশ করা হয়, যেখানে লেখা ছিল, “আমি এখন অধিনায়ক”—যা ‘ক্যাপ্টেন ফিলিপস’ চলচ্চিত্রের একটি সংলাপের প্রতি ইঙ্গিত।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াশিংটন মিনেসোটার সোমালি অভিবাসীদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছে। রাজ্যটিতে প্রায় ৮০ হাজার সোমালি বংশোদ্ভূত মানুষ বসবাস করে। তাদের বিরুদ্ধে বড় অঙ্কের সরকারি সহায়তা জালিয়াতির অভিযোগ তোলা হয়েছে।

এসআর/এসআই

দুইবার প্রাণঘাতী ইনজেকশনের পরও হাঁটছেন ক্রিস্টা পাইক

মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

বিদেশি কর্মী নিয়োগে মাইক্রোসফটসহ আট কোম্পানির ওপর হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে কোনো হামলা নয়: ট্রাম্প

লস অ্যাঞ্জেলেস ও সান দিয়েগো নিয়ে ট্রাম্পের বক্তব্য ‘অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন’

প্রচারণার পোস্টার ঠিক করতে গিয়ে ধর্ষণের শিকার মার্কিন কংগ্রেস প্রার্থী

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার প্রমাণ সংরক্ষণে আদালতের নির্দেশ

ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের মামলা

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন বিধিনিষেধ

ওবামার সঙ্গে নির্বাচনি সমাবেশ, তীব্র সমালোচনার মুখে এল-সাইদ