হোম > বিশ্ব > আমেরিকা

মার্কিন সিনেটে ইরানবিরোধী সামরিক পদক্ষেপে বিধিনিষেধ আরোপ, ক্ষুব্ধ ট্রাম্প

আমার দেশ অনলাইন

ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের সামরিক পদক্ষেপ বন্ধ করার নির্দেশ দিয়ে মার্কিন সিনেটে একটি যুদ্ধক্ষমতা প্রস্তাব (ওয়ার পাওয়ার্স রেজোলিউশন) পাস হয়েছে। আর এতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমি যখন ইরানকে একদম কোণঠাসা করে ফেলেছি, তারা যখন যেকোনো মুহূর্তে নতি স্বীকার করতে প্রস্তুত এবং আমাদের প্রায় সবকিছুই দিয়ে দিতে চাইছে, এমনকি কয়েক দশকের মধ্যে এই প্রথম তারা যুক্তরাষ্ট্র ও তার প্রেসিডেন্টকে, অর্থাৎ আমাকে চরম সমীহ করছে; ঠিক তখনই মার্কিন সিনেট অত্যন্ত কুসময়ে একটি অর্থহীন ‘যুদ্ধক্ষমতা আইন’ ভোটের আয়োজন করার সিদ্ধান্ত নিল।’

তিনি আরও দাবি করেন, এই প্রস্তাবের মাধ্যমে বিশ্বের এক নম্বর সন্ত্রাসবাদী মদতদাতাকে এই বার্তাই দেওয়া হলো যে, যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে নেওয়া আমার পদক্ষেপগুলো পছন্দ করছে না এবং আমাকে থামতে হবে। ট্রাম্পের মতে, ‘এর মাধ্যমে সিনেট মূলত শত্রুপক্ষকে সাহায্য ও স্বস্তি জোগাল।’

এই প্রস্তাব পাসের পক্ষে ডেমোক্র্যাটদের সঙ্গে যে চারজন রিপাবলিকান সিনেটর ভোট দিয়েছেন, তাদেরও তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘এই সিনেটররা আমার কাজকে আরও কঠিন করে তুললেন। তবে আমি যেকোনো উপায়েই হোক কাজটা সফল করব, কারণ আমি সব সময়ই আমার লক্ষ্যে পৌঁছাতে পারি!’

তথ্যসূত্র: আলজাজিরা

এসআর

পাঁচ ছাত্র সংসদের পরবর্তী নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

ভেনেজুয়েলার তেল ভাণ্ডারের এক-পঞ্চমাংশ দখলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের

ছয় মাসের যুদ্ধেও অটুট ইরান, লক্ষ্যহীন যুক্তরাষ্ট্র

নদীতে ডুবে শিশুর মৃত্যুই যেখানে নিয়তি

দিল্লির তাঁবেদারি করতে মিথ্যা তথ্য ছড়ায় ফ্যাসিস্ট সরকার

হাইভোল্টেজ ম্যাচে চ্যাম্পিয়নস লিগ জমজমাট

সেপ্টেম্বরে হচ্ছে না, সম্ভাবনায় জানুয়ারি

নেপালি শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে বাকৃবি

বন্যায় ভেসে আসা লাশ সংরক্ষণ ও শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বগুড়ার নন্দীগ্রামে শিশুকে নৃশংসভাবে হত্যা