হোম > বিশ্ব > আমেরিকা

মধ্যপ্রাচ্য সংকটে পানামা খালে জাহাজ চলাচল বেড়েছে

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, বিশেষ করে ইরান ঘিরে সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক বাণিজ্যপথে। এর ফলে গত বছরের একই সময়ের তুলনায় অক্টোবরের পর থেকে প্রায় ৩০০টি অতিরিক্ত জাহাজ পানামা খাল দিয়ে যাতায়াত করেছে বলে জানিয়েছেন খাল কর্তৃপক্ষের অর্থ প্রধান ভিক্টর ভিয়াল।

তিনি এক বৈঠকে বলেন, “মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই প্রবণতা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে,”—বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটাই উল্লেখ করা হয়েছে।

এই বাড়তি চাপের মূল কারণ হলো হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া। ফলে বাণিজ্যিক জাহাজগুলো বিকল্প পথ হিসেবে পানামা খাল ব্যবহার করছে। অনেক ক্ষেত্রে পণ্য সরবরাহের উৎসও পরিবর্তন করা হয়েছে, যাতে ইরানের উপকূলবর্তী এই গুরুত্বপূর্ণ জলপথ এড়ানো যায়।

পানামা খাল অতিক্রমের গড় খরচ সাধারণত ৩ লাখ থেকে ৪ লাখ মার্কিন ডলারের মধ্যে থাকে, জাহাজের ধরন অনুযায়ী। তবে সম্প্রতি দ্রুত পারাপারের জন্য কিছু জাহাজকে অতিরিক্ত ফি হিসেবে সর্বোচ্চ ৪ লাখ ২৫ হাজার ডলার পর্যন্ত দিতে হয়েছে বলে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে।

বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই রুটে চাপ বাড়ায় পরিবহন খরচ ও সময়—দুটোই বাড়ছে, যা সামগ্রিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এসআর

সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় তেহরানের অর্থনৈতিক জয়

এরদোয়ানকে খুশি করতেই ন্যাটো সম্মেলনে যাচ্ছেন ট্রাম্প

শর্ত না মানলে ইরানের বিরুদ্ধে আবারো নৌ-অবরোধ: হেগসেথ

ইরানের সঙ্গে চুক্তির সমালোচকদের ‘নির্বোধ’ বললেন ট্রাম্প

ওয়াশিংটনের পক্ষ থেকে বড় প্রতিশ্রুতি ইরানকে

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ তথ্য দেখতে চান মার্কিন আইন প্রণেতারা

ফাঁকা করা হলো ফ্লোরিডার বিতর্কিত অ্যালিগেটর বন্দিশালা

বিশ্ববাজারে ইতিবাচক প্রভাবের দাবি করলেন ট্রাম্প

ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তি প্রকাশ, কে বেশি সুবিধা পেল