ইরানে বড় ধরনের হামলার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমাদের বড় কিছু করতে হবে। এতে একটি বড় ধরনের আঘাত অন্তর্ভুক্ত থাকতে পারে।’
প্রেসিডেন্ট বলেন, ‘তাদের কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।’
এরপর তিনি স্বীকার করেন যে জ্বালানির মূল্যবৃদ্ধি মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য নেতিবাচক প্রভাব ফেলেছে।
তার ভাষায়, জ্বালানির জন্য বেশি অর্থ পরিশোধ করতে হওয়ায় মানুষ এটি পছন্দ করেনি।
সূত্র: বিবিসি বাংলা
আরএ