হোম > বিশ্ব > আমেরিকা

ইকুয়েডরে সামরিক পোশাকে সশস্ত্র হামলা, নিহত ৭

আমার দেশ অনলাইন

সামরিক পোশাক পরা বন্দুকধারীরা পশ্চিম ইকুয়েডরে সোমবার সাতজনকে গুলি করে হত্যা করেছে। দেশটি যখন মাদক-সহিংসতায় টালমাটাল, তখনই এ ঘটনা ঘটল বলে জানিয়েছে পুলিশ। কুইটো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

দক্ষিণ আমেরিকার এই দেশে সেনা সেজে হামলার ঘটনা প্রায়ই ঘটছে। আন্তর্জাতিক কার্টেলের সঙ্গে সংশ্লিষ্ট মাদক পাচার চক্রগুলো আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী লড়াইয়ে জড়িয়েছে।

সোমবারের হত্যাকাণ্ডটি ঘটে মানাবি প্রদেশের একটি খামারে। জানুয়ারি থেকে মানাবিসহ আরও আটটি প্রদেশে জরুরি অবস্থা জারি রয়েছে।

প্রেসিডেন্ট ডেনিয়েল নবোয়া মাদকবিরোধী অভিযানে সেনাবাহিনী মোতায়েন করেছেন। কিন্তু হত্যাকাণ্ড কমেনি। বরং বেড়েছে। গত বছর দেশটিতে সহিংস মৃত্যুর সংখ্যা রেকর্ড ৯ হাজার ২১৬-এ পৌঁছায়।

পুলিশ জানায়, সোমবার ভোরে হামলাটি চালানো হয়। এতে গুলিবিদ্ধ হয়ে সাতজন নিহত হয়।

হত্যার আগে হামলাকারীরা ভুক্তভোগীদের একটি আঙিনায় জড়ো করে জিজ্ঞাসাবাদ করে। পরে রাইফেল ও পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি চালায়।

নিহতদের মধ্যে ১৬ বছর বয়সি এক কিশোরও রয়েছে।

কয়েক বছরের ব্যবধানে দক্ষিণ আমেরিকার অন্যতম নিরাপদ দেশ থেকে ইকুয়েডর এখন কোকেন পাচারের বড় কেন্দ্র হয়ে উঠেছে। মেক্সিকো ও কলম্বিয়ার কার্টেলের সঙ্গে প্রশান্ত মহাসাগর উপকূলে কৌশলগত অবস্থানের কারণে দেশটি যুক্তরাষ্ট্র ও ইউরোপমুখী কলম্বিয়া ও পেরুর কোকেন পাচারের প্রবেশদ্বারে পরিণত হয়েছে।

এসআর

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

ভারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

খাল থেকে ‘কুমির’ নয়, আসে কাঁড়ি কাঁড়ি ডলার

কুমিল্লা সার্কিট হাউসে কক্ষজুড়ে উইপোকা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন বাড়ছে রোগীর চাপ

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

বাঁশখালীর মিষ্টি পানের চাহিদা বাড়ছে বিদেশে

তেজগাঁওয়ে রেলওয়ের পাঁচ একর জমি আবার অবৈধ দখলে

সুন্দরবনের দুয়ার খুললেও জীবিকা অর্জনে যেতে পারছেন না বনজীবীরা