হোম > বিশ্ব > আমেরিকা

মধ্যপ্রাচ্যে সামরিক মহড়া চালাবে যুক্তরাষ্ট্র

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: দ্য গার্ডিয়ান

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক মহড়া চালানোর পরিকল্পনার কথা ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের বিমান শাখা এয়ার ফোর্সেস সেন্ট্রাল জানায়, এই মহড়ার লক্ষ্য হলো মধ্যপ্রাচ্য অঞ্চলে দ্রুত যুদ্ধবিমান মোতায়েন, বিস্তার এবং আক্রমণ পরিচালনার সক্ষমতা প্রদর্শন করা। খবর দ্য গার্ডিয়ানের।

একই সঙ্গে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় জোরদার করা এবং সম্ভাব্য সংকট মোকাবিলায় প্রস্তুতি নেওয়াও এই মহড়ার অন্যতম প্রধান লক্ষ্য।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সামরিক তৎপরতাকে শক্তিশালী একটি ‘আর্মাডা’ হিসেবে উল্লেখ করেছেন, যার নেতৃত্বে রয়েছে পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন।

তবে মহড়ার নির্দিষ্ট সময়সূচি, স্থান কিংবা এতে অংশ নেওয়া সামরিক সরঞ্জামের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। বিশ্লেষকদের মতে, এই অনুশীলনের মাধ্যমে মূলত ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক চাপ বৃদ্ধি এবং শক্তি প্রদর্শনের বার্তা দেওয়া হচ্ছে।

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব পাস

ট্রাম্প প্রশাসনের বিদেশি শিক্ষার্থী ভিসা নীতিতে আদালতের স্থগিতাদেশ

ইরান যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে ভয়াবহ সংকট

যেভাবে পাল্টে যাচ্ছে নতুন প্রজন্মের মুসলিমদের রাজনৈতিক ভূমিকা

ডাকযোগে ভোটের ওপর ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিল আদালত

গাজায় ইসরাইলি অপরাধে মার্কিন মদত বন্ধের দাবি রাশিদা তালিবের

ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম ১০ ডলার, অচল পাম্পের ডিসপ্লে!

নিউইয়র্কে ডোনাল্ড ট্রাম্পের শৈশবের বাড়ি বিক্রি

পেন্টাগনে নাইন ইলেভেনের স্মরণ, আফগান যুদ্ধের পরিণতিতে ফিরে তাকাচ্ছে বিশ্ব

নেতানিয়াহুর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে আরো কঠোর হওয়ার আহ্বান হিলারির